ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
জাতিসংঘের গাড়ি বহরে হামলা, নিহত ৫
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 February, 2021, 6:23 PM
সর্বশেষ আপডেট: Friday, 12 February, 2021, 6:34 PM

জাতিসংঘের গাড়ি বহরে হামলা, নিহত ৫

জাতিসংঘের গাড়ি বহরে হামলা, নিহত ৫

আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে সশস্ত্র হামলার শিকার হয়েছে জাতিসংঘের একটি গাড়ি বহর। এতে ওই বহরের নিরাপত্তায় থাকা ৫ আফগান নিরাপত্তা কর্মীর নিহত হয়েছে। তারা জাতিসংঘের ওই গাড়িবহরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার কাবুল থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে সুরোবি জেলার তাং-এ-হাব্রেশিম এলাকায় জাতিসংঘের গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় এক গাড়িচালক নিহত হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে প্রাণ হারান গাড়ির আরও চার আরোহী।

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানের জাতিসংঘ পরিবার আজকের ঘটনায় আফগান নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। হামলায় জাতিসংঘের কোনো কর্মকর্তা হতাহত হননি বলেও নিশ্চিত করেছে ইউএনএএমএ।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দাবি করেছেন, এ হামলায় তালেবান জড়িত। তবে অভিযোগ অস্বীকার করেছে সশস্ত্র সংগঠনটি।

প্রায় এক বছর আগে মার্কিন সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের চুক্তির পর থেকে আফগানিস্তানে বিদেশি বাহিনী ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা খুব একটা দেখা যায়নি। তবে গত কয়েক সপ্তাহ ধরে সেখানে আবারো হামলা-সহিংসতা বেড়ে গেছে।


সম্পাদনায়: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status