ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
চাঁদ দেখা গেলে পবিত্র শবে মিরাজ ১০ মার্চ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 February, 2021, 6:27 PM

চাঁদ দেখা গেলে পবিত্র শবে মিরাজ ১০ মার্চ

চাঁদ দেখা গেলে পবিত্র শবে মিরাজ ১০ মার্চ

আজ ১৪৪২ হিজরির ২৯ জমাদিউল আখিরা। শুক্রবার সন্ধ্যায় রজব মাসের চাঁদ দেখা গেলে আগামী ১০ মার্চ (২৬ রজব দিবাগত রাত) পালিত হবে পবিত্র শবে মিরাজ। আজ চাঁদ দেখা না গেলে আগামী ১১ মার্চ (২৬ রজব দিবাগত রাত) যথাযোগ্য মর্যাদায় পালিত হবে পবিত্র শবে মিরাজ।

বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও শবে মিরাজের তারিখ নির্ধারণে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা সায়লা শারমিন কর্তৃক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় ১৪৪২ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও পবিত্র শবে মিরাজ এর তারিখ নির্ধারণ এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে শুক্রবার সন্ধ্যা ৬.৩০ টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা নিম্মোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অর্থবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হলো।

টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।
ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

সম্পাদনায়: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status