ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
প্রথমবারের মতো নারী সৈনিক নিয়োগ সৌদি আরবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 February, 2021, 4:56 PM

প্রথমবারের মতো নারী সৈনিক নিয়োগ সৌদি আরবে

প্রথমবারের মতো নারী সৈনিক নিয়োগ সৌদি আরবে

সৌদিতে প্রথম বারের মতো নারী সৈনিক নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। জানা গেছে, সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সামরিক বিভাগ এক নির্দেশনায় রিয়াদের কিং ফাহাদ সিকিউরিটি কলেজে সৈনিক হিসেবে সৌদি নারীদের ভর্তি ও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। খবর সৌদি গেজেটের।

বলা হয়েছে, আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণ করা হবে। চাকরির আবেদন করা যাবে আবশির ইমপ্লয়মেন্ট প্লাটফর্মের মাধ্যমে।
উল্লেখ্য, কলেজটি সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধিভূক্ত সামরিক কলেজ। এখানে বিশেষায়িত শিক্ষা, নিরাপত্তা প্রশিক্ষণ ও নিরাপত্তা বিষয়ক গবেষণা হয়। পড়াশুনা শেষে শিক্ষার্থীরা জননিরাপত্তা, সিভিল ডিফেন্স, মাদক নিয়ন্ত্রণ, তদন্ত ও গোয়েন্দা বিভাগ, ইমিগ্রেশন ও কারাগারসহ নানা দায়িত্বে যোগদানের সুযোগ পায়।  


সম্পাদনায়: এম আলমগীর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status