ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
প্রথম প্রেম প্রস্তাব পাই রক্ত দিয়ে লেখা চিঠি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 February, 2021, 4:09 PM

প্রথম প্রেম প্রস্তাব পাই রক্ত দিয়ে লেখা চিঠি

প্রথম প্রেম প্রস্তাব পাই রক্ত দিয়ে লেখা চিঠি

ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। কখন, কীভাবে, কোন মুহূর্তে ভালোবাসা মানুষকে ছুঁয়ে যায়, তা হয়তো সে নিজেও পুরোপুরি বুঝে উঠতে পারে না। কোন বাধায়, শাসনে তাকে আটকে রাখা যায় না।

প্রতিটি মানুষের জীবনেই কোনো না কোনো ভাবে ভালোবাসার আভির্বাব ঘটে। এই ভালোবাসা জীবনে প্রথমবার যখন আসে তখন। তৈরি হয় অন্য রকম এক অনুভূতি। ঢাকাই ছবির নায়িকা পরীমনির জীবনের প্রথম ভালোবাসা কবে এসেছিলো? ভালোবাসা দিবসকে সামনে রেখে রাখা হয় এ প্রশ্ন। তিনি বলেন, ক্লাস নাইনে থাকাকালে প্রথম প্রেমের প্রস্তাব পাই।

পরীমনি তখন  পিরোজপুর ভগিরাতপুর মাধ্যমিক বিদ্যালয়ে পড়েন। সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন পরীমনির নানা। তাই স্কুলে তার  দাপটটাও ছিলো বেশি।

পরের ঘটনা পরিমনীর মুখেই শোনা যাক ‌'জুলিয়া নামে আমার এক বান্ধবীর কাছে জানতে পারি, পাশের গ্রামের এক ছেলে আমাকে পছন্দ করে। বান্ধবীর মুখে শুনে আমি খেয়াল করে দেখলাম, একটা ছেলে মোটরসাইকেল নিয়ে দূরে দাঁড়িয়ে আছে। এভাবে একদিন, দু'দিন করে বেশ কিছুদিন চলে গেল। প্রতিদিন ছেলেটিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ওর প্রতি আমার মায়া হলো। সিদ্ধান্ত নিলাম, ছেলেটির সঙ্গে কথা বলব। হঠাৎ একদিন ছেলেটি জুলিয়াকে দিয়ে একটা কার্ড পাঠায়। সেখানে রক্ত দিয়ে লেখা 'আই লাভ ইউ'।

চিঠিটি পেয়ে পরীমনির কেমন লেগেছিলো তা জানাতে নারাজ। বলেন, 'এ অনুভূতি আমার নিজের কাছেই থাক। ভালো লাগার কিছু মুহুর্ত নিজের ভেতর জিয়ে রাখতে আলাদা আনন্দ আছে। বিরহ বা মজার আনন্দ।'

সম্পাদনায়: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status