ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
প্রবাসীদের জন্যে দারুণ সুখবর দিল কুয়েত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 12 February, 2021, 9:28 AM

প্রবাসীদের জন্যে দারুণ সুখবর দিল কুয়েত

প্রবাসীদের জন্যে দারুণ সুখবর দিল কুয়েত

করোনা মহামারির কারণে বাংলাদেশসহ ৩৫টি দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও দেশগুলোর চার ক্যাটাগরির অভিবাসীদের প্রবেশের সুযোগ করে দিয়েছে দেশটির সরকার।

এর মধ্যে কূটনীতিক, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রয়েছেন। কুয়েত সরকারের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

করোনা মহামারি নিয়ন্ত্রণে গত বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ ৩৫ দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কুয়েত সরকার। দীর্ঘদিন পর সেই নিষেধাজ্ঞায় শিথিলতা এনেছে দেশটি সরকার।

ওই ৩৫টি দেশের চার ক্যাটাগরির অভিবাসীদের কুয়েতে প্রবেশের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে কুটনীতিক, চিকিৎসক, নার্স, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানের স্বাস্থ্যকর্মী ও গৃহকর্মী রয়েছেন।

সংক্রমণ রোধে দেশটিতে বিভিন্ন বিধি-নিষেধ জারি থাকলেও কোনোভাবেই আক্রান্তের সংখ্যা কমানো যাচ্ছে না।

সম্পাদনায়: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status