রাজধানীর কোতয়ালী এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩৮০পিস ট্যাপেনটাডল ট্যাবলেট ও ১১ হাজার ৪০২ পিস অবৈধ সরকারি ওষুধসহ উত্তম রায় (৩৪) নামের একজনকে আটক করেছে র্যাব-১০।
ব্যাটালিয়নের এএসপি এনায়েত কবির সোয়েব বৃহস্পতিবার বলেন, বুধবার রাতে র্যাব-১০ এর একটি দল কোতয়ালীর ইসলামপুরের আমির মেডিসিন মার্কেটে অভিযান চালায়। এ সময় ১ হাজার ৩৮০ পিস বিক্রয় নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেট ও বিভিন্ন রোগের দেশী-বিদেশী ১১ হাজার ৪০২পিস অবৈধ সরকারী ওষুধ এবং ১টি মোবাইল ফোনসেটসহ উত্তমকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক উত্তম র্যাবকে জানিয়েছেন, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী, ওষুধ কালোবাজারী ও বিদেশী ওষুধ চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে বিক্রয় নিষিদ্ধ টাপেনটাডল ট্যাবলেটসহ বিভিন্ন সরকারী ওষুধ কালোবাজারী ও বিদেশী ওষুধ চোরাচালান করছিলেন।
আটক উত্তমের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি পৃথক মামলা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।