ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
এড. নুরুচ্ছাফা স্মৃতি গোল্ডকাপ ব্যাডমিন্টন টুনামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পূর্ণ
দেলোয়ার হোসাইন রোশাই
প্রকাশ: Thursday, 11 February, 2021, 10:14 PM

এড. নুরুচ্ছাফা স্মৃতি গোল্ডকাপ ব্যাডমিন্টন টুনামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পূর্ণ

এড. নুরুচ্ছাফা স্মৃতি গোল্ডকাপ ব্যাডমিন্টন টুনামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পূর্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চটগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সফল সভাপতি, বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ড.হাসান মাহমুদ এমপির শ্রদ্ধেয় পিতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নুরুচ্ছাফা তালুকদার স্মৃতি গোল্ডকাপ ব্যাডমিন্টন টুনামেন্টের সেমিফাইনাল,
ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।

বুধবার রাতে উপজেলা মুক্ত মঞ্চস্থ বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু স্বজন কুমার তালুকদার।

পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক এনামুল হক ও উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মাহমুদুল হাসান রাসেল যৌথ সঞ্চালনায় খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার,টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য কাউসার নুর লিটন, শাহ আমানত ইলেকট্রনিকস এর স্বতাধিকারী লোকমানুল হক তালুকদার, রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যাপক ড.আবদুল মাবুদ,উপজেলা আওয়ামী লীগের সদস্য শফিউল আলম, সদস্য বাবু শৈবাল চক্রবর্তী, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল রাসু,আজাদসহ উপজেলা আ'লীগে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সেমিফাইনালে রেইনবো গ্রামার স্কুল ও এন.এন. কপোরেশন দুই দলে ৩/২ সেটে এস.পি জুটি ও আলিফা মেটালকে পরাজিত করে ফাইনালে উঠে। ফাইনালে এন.এন.কপোরেশন রেইনবো গ্রামার স্কুলকে ২/০ সেটে পরাজিত করে বিজয়ী হয়। পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status