ছোট পোশাকে মোদির পাশে বসা নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 11 February, 2021, 9:45 PM
ছোট পোশাকে মোদির পাশে বসা নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা
২০১৭ সালের ঘটনা। বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তখন বার্লিনে তার হলিউড ছবি ‘বেওয়াচ’ এর প্রমোশনে গিয়েছিলেন। ওই একই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্লিনে গিয়েছিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে দেখা করতে। সে সময় মোদির সঙ্গে দেখা হয় প্রিয়াঙ্কার।
নিজের সোশ্যাল মিডিয়ায় ছোট পোশাকে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা। তা নিয়ে চরম ট্রোলের মুখে পড়তে হয় প্রিয়াঙ্কাকে। সেদিন ঠিক কী ঘটেছিল তা নিয়ে নিজের লেখা বই ‘আনফিনিসড’ এ তুলে ধরেছেন এই অভিনেত্রী।
নিজের বইতে সেদিনের ঘটনা প্রসঙ্গে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘প্রধানমন্ত্রী আর আমি একই হোটেলে ছিলাম। আমি তার সঙ্গে একবার সাক্ষাতের জন্য প্রধানমন্ত্রীর দফতরে যোগাযোগ করি। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন, এমন কিছু ছবি তিনি নিজে এবং তার মার্কিন পিআর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তিনি যে পোশাক পরে পরে ‘বেওয়াচ’ এর প্রমোশনে গিয়েছিলেন সেই পোশাকেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।’
প্রধানমন্ত্রীর সঙ্গে বসে কেন তিনি কেন এমন পোশাক পরবেন যাতে পা দেখা যাবে? এমন প্রশ্ন তুলেছিলেন অনেকে। আর ট্রোল হওয়ার পরপরই মায়ের সঙ্গে নিজের আরও একটি ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা। যে ছবিতে প্রিয়াঙা ও তার মা মধু চোপড়া দুজনেরই পা দেখা যাচ্ছিল। লিখেছিলেন, ‘Legs for days. #itsthegenes with @madhuchopra nights out in #Berlin #beingbaywatch’।
প্রিয়াঙ্কা সে প্রসঙ্গে বইতে লিখেছেন, ‘রাগের বহিঃপ্রকাশ করে আমি আমার মায়ের সঙ্গে একটা ছবি পোস্ট করেছিলাম। যেখানে আমি মায়ের সঙ্গে রাতের খাবার খেতে গিয়েছিলাম। যেখান মা এবং আমি দুজনেই পা ক্রস করে বসি এবং ছবি তুলি। লিখেছিলেন এটি পরিবারে চলে।’
তবে সকলের সঙ্গে মজা করতে গিয়ে বুঝতে পেরেছিলাম আমি নিজেকে শ্রদ্ধার সঙ্গেই উপস্থাপন করেছি।