ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
পুলিশ অন্যায় করলে রিপোর্ট করবেন, মিথ্যা লিখবেন না: আইজিপি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 11 February, 2021, 9:34 PM
সর্বশেষ আপডেট: Thursday, 11 February, 2021, 9:40 PM

পুলিশ অন্যায় করলে রিপোর্ট করবেন, মিথ্যা লিখবেন না: আইজিপি

পুলিশ অন্যায় করলে রিপোর্ট করবেন, মিথ্যা লিখবেন না: আইজিপি

আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, অন্যায় বা ভুল করলে পুলিশ বিভাগের যে কারো বিরুদ্ধে রিপোর্ট করবেন। কিন্তু মিথ্যা কথা লিখবেন না। বানিয়ে লিখবেন না।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স  অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, সাংবাদিকতায় এখন অনেক মেধাবীরা আসছেন। তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। পুলিশ বিভাগেও স্বচ্ছতা-জবাবদিহিতা ফিরিয়ে আনা হয়েছে। আমাদের ভালো কাজ মিডিয়ার মাধ্যমে জনগণ যেন জানতে পারে সেদিকে নজর দিতে হবে।

বেনজীর আহমেদ বলেন, সাংবাদিকদের সঙ্গে পুলিশের প্রাতিষ্ঠানিক সম্পর্ক রয়েছে। মেইনস্ট্রিম মিডিয়ায় জবাবদিহিতা রয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কোনো জবাবদিহিতা নেই। এই মিডিয়া থেকে গুজব ছড়ানো হচ্ছে। এটা একটা বৈশ্বিক চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আইজিপি বলেন, এক সময় ঢাকায় ১৬৫টি ছিনতাই স্পট ছিল। বিমানবন্দর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত রেললাইনের দুই পাশে ছিল মাদকের হাট। এখন রাজধানীসহ সারাদেশে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকটাই কমে এসেছে। আগে প্রতিদিন গুলি-ছিনতাইয়ের খবর পাওয়া যেত। এখন ডিএমপি কোথায় এসে দাঁড়িয়েছে। পুলিশ এক সময় টেলিভিশন চ্যানেল দেখলে পালাতো। এখন একজন রাস্তায় দায়িত্ব পালন করা কনস্টেবলও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আমরা এই আস্থার জায়গাটা তৈরি করতে পেরেছি।

তিনি বলেন, গুলশান বারিধারা এলাকায় কোনো চুরি ছিনতাই হয় না। কারণ ওই এলাকাগুলো সিসি ক্যামেরার আওতায়। গুলশান, বারিধারা, বনানী এলাকায় সাড়ে ১১শ’ সিসি ক্যামেরা লাগানো হয়েছে স্থানীয়দের সহায়তায়।

পুলিশের আচরণ প্রসঙ্গে আইজিপি বলেন, পুলিশে কেন দুর্নীতি থাকবে, কেন ভুল বোঝাবুঝি হবে? পুলিশের আচরণ পরিবর্তনে কাজ চলছে। এ সময় আইজিপি পুলিশ সদস্যদের আরো স্মার্ট হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ক্র্যাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ। সংগঠনের নানা পরিকল্পনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন সভাপতি মিজান মালিক। পুলিশ সদর দফতরের শাপলা কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে ক্র্যাব সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফের নেতৃত্বে কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status