ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতের বিপক্ষে টি-২০ সিরিজ, ইংল্যান্ড দল ঘোষণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 11 February, 2021, 9:11 PM

ভারতের বিপক্ষে টি-২০ সিরিজ, ইংল্যান্ড দল ঘোষণা

ভারতের বিপক্ষে টি-২০ সিরিজ, ইংল্যান্ড দল ঘোষণা

আসন্ন টি-২০ বিশ্বকাপের আয়োজক ভারত। ফলে দেশটির বিপক্ষে হতে যাওয়া টি-২০ সিরিজকে এ টুর্নামেন্টের প্রস্তুতির উপলক্ষ হিসেবে পেয়েছে ইংল্যান্ড। বৃহস্পতিবার ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের এ সিরিজের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আগামী ১২ মার্চ আহমেদাবাদে নবনির্মিত সর্দার প্যাটেল স্টেডিয়ামে শুরু হবে টি-২০ সিরিজ। পাঁচ ম্যাচের সবগুলো একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

ইংল্যান্ডের হয়ে ২০১৭ সালের জুনে শেষ বার টি-২০ খেলা লিয়াম লিভিংস্টোনকে দলে ফিরিয়েছেন নির্বাচকরা। ২৭ বছর বয়সী এ ওপেনার সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে দলে ছিলেন। বিগ ব্যাশ লিগের সদ্য শেষ হওয়া আসরে পার্থ স্কর্চার্সের হয়ে অসাধারণ পারফরম্যান্স করে টি-২০ দলে জায়গা করে নিয়েছেন তিনি।

ভারতের বিপক্ষে চার টেস্টের চলতি সিরিজের শেষ তিন ম্যাচে খেলবেন না জস বাটলার। তবে টি-২০ দলে জায়গা করে নিয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। স্কোয়াডের বেশ কয়েকজন টেস্ট দলের হয়ে খেলতে আগেই ভারতে অবস্থান করছেন। বাকিরা আগামী ২৬ ফেব্রুয়ারি দেশ ছাড়বেন।

টি-২০ সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে খেলতে পুনেতে যাবে ইংল্যান্ড। এই সিরিজের দল পরবর্তীতে ঘোষণা করা হবে।

ইংল্যান্ড দল: ইয়ন মরগান (অধিনায়ক), ডেভিড মালান, মঈন আলী, জোনাথন বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, বেন স্টোকস, স্যাম কারান, টম কারান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জেসন রয়, ক্রিস জর্ডান, রিচি টপলে, জোফরা আর্চার ও মার্ক উড।


সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status