ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত ‘অবৈধ ও আইন বহির্ভূত’: বার সম্পাদক
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 11 February, 2021, 4:20 PM

জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত ‘অবৈধ ও আইন বহির্ভূত’: বার সম্পাদক

জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত ‘অবৈধ ও আইন বহির্ভূত’: বার সম্পাদক

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সিদ্ধান্তকে ‘অবৈধ ও আইন বহির্ভূত’ বলে দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

আজ (১১ ফেব্রুয়ারি) শহীদ শফিউর রহমান মিলনায়তনে সমিতির ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।


খেতাব বাতিলের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে লিখিত বক্তব্যে রুহুল কুদ্দুস কাজল বলেন, স্বাধীনতার ৫০ বছর পরে একজন বীর মুক্তিযোদ্ধার খেতাব বাতিলের সিদ্ধান্তটি খুবই উদ্বেগের এবং দুঃখজনক। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের যুদ্ধ পরিকল্পনা, যুদ্ধ কৌশল, যুদ্ধ পরিচালনা ও তার বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

‘পাকিস্তানি হানাদার বাহিনীর বিপক্ষে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা এবং নিজের জীবন বাজি রেখে রণাঙ্গনে যুদ্ধ করা একজন বীর মুক্তিযোদ্ধাকে হেয় প্রতিপন্ন করা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও দেশপ্রেমের চেতনা পরিপন্থী এবং জাতির কলঙ্কস্বরূপ। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন বহির্ভূতভাবে এ অবৈধ সিদ্ধান্ত নিয়েছে। ’

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত বাতিল করবেন বলেও প্রত্যাশা জানিয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি মো. আব্দুল জব্বার ভূঁইয়া, কোষাধ্যক্ষ রাগীব রউফ চৌধুরী, সদস্য মার-ই-আম খন্দকার, মোহাম্মদ মোহাদ্দেস-উল-ইসলাম (টুটুল), মোহাম্মদ মহসিন কবির, মোহাম্মদ সাইফ উদ্দিন (রতন)। উপস্থিত বাকিরা সবাই বিএনপির সমর্থক।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status