ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতে বোমা মিজানের ২৯ বছরের সাজা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 February, 2021, 11:16 PM

ভারতে বোমা মিজানের ২৯ বছরের সাজা

ভারতে বোমা মিজানের ২৯ বছরের সাজা

পশ্চিমবঙ্গের বর্ধমানে খাগড়াগড় বিস্ফোরণ মামলায় রায়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান ওরফে মুন্না ওরফে কাওসারের ২৯ বছরের কারাদণ্ড হয়েছে।

বুধবার কলকাতার জেলা ও দায়রা আদালতে গঠিত জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) বিশেষ আদালত এ রায় দেন। দেশদ্রোহিতা, বিস্ফোরক আইন ও বিদেশি আইনের ধারায় তাকে এই কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ২৯ হাজার রুপি জরিমানাও করা হয়েছে।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের পুলিশ বলছে, বোমা মিজান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ স্থানীয় নেতা। সংগঠনটির বোমা তৈরির প্রধান কারিগর এই জঙ্গি নেতা। বর্ধমান বিস্ফোরণ ছাড়াও বাংলাদেশে বহু মামলার পলাতক আসামি হিসেবে তার নাম রয়েছে। বুদ্ধ গয়ায় বোমা বিস্ফোরণের হোতাও বোমা মিজান।

খাগড়াগড় বিস্ফোরণ মামলায় দণ্ডিত আসামিদের মধ্যে বোমা মিজানের সর্বোচ্চ সাজা হয়েছে। এর আগে এ মামলায় অভিযুক্ত ৩৪ জনের মধ্যে ৩২ জন আদালতে দোষ স্বীকার করে বিভিন্ন মেয়াদে দণ্ডিত হয়। এর মধ্যে পাঁচজন জেএমবির সদস্য। দণ্ডিত আসামিদের মধ্যে দু'জন নারীও আছে।

এ মামলায় আরেক আসামি সালাউদ্দিন সালেহীন পলাতক। এনআইএ বলছে, সালাউদ্দিন ধরা পড়লে সম্পূরক অভিযোগপত্র দাখিল করে তার বিচার করা হবে।

২০১৪ সালের ২ অক্টোবর খাগড়াগড়ের একটি দ্বিতল বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে দুই জঙ্গি মারা যায়। আহত হয় তিনজন। পশ্চিমবঙ্গের পুলিশ জানায়, ওই বাড়িটি ছিল জেএমবির পশ্চিমবঙ্গের ঘাঁটি।

সম্পাদনায়: এম আলমগীর  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status