ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
জিয়ার খেতাব বাতিলে আইনি জটিলতা নেই: আইনমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 10 February, 2021, 11:14 PM

জিয়ার খেতাব বাতিলে আইনি জটিলতা নেই: আইনমন্ত্রী

জিয়ার খেতাব বাতিলে আইনি জটিলতা নেই: আইনমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাওয়া 'বীর উত্তম' খেতাব বাতিলের ক্ষেত্রে কোনও আইনি জটিলতা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার দুপুরে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে করোনাভাইরাসের টিকা নেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের ক্ষেত্রে কোনও আইনি জটিলতা নেই। যদি কেউ মুক্তিযোদ্ধা হন তাহলে তার মুক্তিযোদ্ধা খেতাব থাকা স্বাভাবিক। যদি এমন হয় যে, মুক্তিযোদ্ধা নাম ধারণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করেছেন, তার কি খেতাব থাকার কোনও অধিকার আছে? এমন প্রশ্ন দেশবাসীর কাছে রাখেন তিনি।

'সংবিধান লংঘন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশত্যাগে সহায়তা এবং তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়নের' কারণ দেখিয়ে জিয়াউর রহমানের খেতাব বাতিলে মঙ্গলবার মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সভায় সিদ্ধান্ত হয়।

ওই সভায় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি শরিফুল হক ডালিম, নুর চৌধুরী ও মোসলেহ উদ্দিনের রাষ্ট্রীয় খেতাবও বাতিলের সিদ্ধান্ত হয়।

সম্পাদনায়: এম আলমগীর  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status