ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ক্ষমতা পাকাপোক্ত করছে মিয়ানমারের সেনাবাহিনী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 February, 2021, 7:18 PM

ক্ষমতা পাকাপোক্ত করছে মিয়ানমারের সেনাবাহিনী

ক্ষমতা পাকাপোক্ত করছে মিয়ানমারের সেনাবাহিনী

অভ্যুত্থানের পর ক্ষমতায় থাকা আরো পাকাপোক্ত করার চেষ্টা করছে মিয়ানমারের সেনাবাহিনী। এরই অংশ হিসেবে ক্ষমতাচ্যুত বেসামরিক নেত্রী ও তার দলকে হুমকি দেয়া ও ভয় দেখানো আরো জোরদার করেছে তারা।

মঙ্গলবার সন্ধ্যায় সেনারা অং সান সুচি’র এনএলডি পার্টির সদরদফতরে অভিযান চালিয়ে লন্ডভন্ড করেছে। বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়েছে পুলিশ। তারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, টিয়ারগ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। এতে নেপিডোতে দু’জন মারাত্মকভাবে আহত হয়েছে বলে একজন ডাক্তার নিশ্চিত করেছেন।

তবে এর মধ্যে দেশজুড়ে চলমান বিক্ষোভ পঞ্চম দিনের মতো অব্যাহত রয়েছে। বুধবার বিক্ষোভকারীরা সব বাধা উপেক্ষা করে আবার নামে রাস্তায়।

যদিও মঙ্গলবার দেশটির বৃহৎ শহর ইয়াংগুন, মান্দালয় ও নেপিডোসহ আরো কিছু শহরে বিক্ষোভ নিষিদ্ধ ও রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।

মিয়ানমারে সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় ওঠে। যুক্তরাষ্ট্রও নিন্দা জানিয়েছে। মঙ্গলবার দেশটি আবারো মিয়ানমারে মত প্রকাশের স্বাধীনতা ও জেনারেলদের পদত্যাগের আহ্বান জানিয়েছে।

জাতিসংঘ মঙ্গলবারের সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বরেল মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর নতুন অবরোধ আরোপের হুমকি দিয়েছেন।

জাতিসংঘ মানবাধিকার পরিষদ বলেছে, তারা সংকট নিয়ে আলোচনার জন্য শুক্রবার বিশেষ অধিবেশনে বসবে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি, প্রেসিডেন্ট ইউ উইন মিন্টসহ ক্ষমতাসীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) আরো কয়েকজন সিনিয়র নেতাকে আটক করে।

গত নভেম্বরের নির্বাচনে অং সান সুচির এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে। ওইদিন নবনির্বাচিত সংসদের প্রথম বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেনাবাহিনী অধিবেশন স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় এবং বৈঠক শুরুর প্রাক্কালে তাদের গ্রেফতার করা হয়।


সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status