রাজশাহী বাগমারা উপজেলাে তাহেরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী শিবেন্দ্রনাথ প্রামাণিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা সাড়ে ১১ টার সময় ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী শিবেন্দ্রনাথ প্রামাণিক তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের কার্যালয়ে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠতি হয়। এ সময় সাংবাদকিদরে বভিন্নি প্রশ্নরে উত্তর দেন শবিন্দ্রেনাথ প্রামাণিক ।
শবিন্দ্রেনাথ প্রামাণিক বলনে সৃষ্টির্কতা যদি আমাকে ভোটারদের মাধ্যমে নির্বাচিত করেন তাহলে আমি ৩ নাম্বার ওয়ার্ড কে মডেল ওয়ার্ড হিসেবে গরে তুলবো। প্রতিটি সমস্যা ৩ নং ওয়ার্ড বাসীদের সাথে নিয়ে আলোচনা করে সমাধান করব।
তিনি আরও বলেনে জনগনের ভোটে জয় যুক্ত হতে পারলে এই ওয়ার্ড কে আধুনকি ওয়ার্ড এ পরনিত করব।
তিনি আরও বলেন, মেয়র কে সাথে নিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ হরিতলা সড়কে একটি গোল চত্বর করে এলাকার গণমানুষরে যানজট নিরসন করব। এছাড়া বেরিবাঁধ, বারনয় রিভারভিউ সুপার মার্কেট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ময়লা-বির্জনা ফেলার জন্য ডাস্টবিন দেয়া হবে। এছারা ওয়ার্ড এর মসজিদ-মন্দির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর ব্যাপক উন্নয়ন করা হবে। গরিব ছেলে মেয়েদেরে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মাদকমুক্ত ও পেশিশক্তি মুক্ত করা হবে। মানুষের স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করব। রোড লাইট আরো বাড়ানো হবে, প্রসূতি ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সহ বিভিন্ন ভাতা সমূহ গরীব অসহায় মানুষ যেন পায় সে ব্যবস্থা করা হবে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটারদের কাছে গিয়ে আমি যে সারা পাচ্ছি তাতে মনে করি বিপুল ব্যবধানে জয়ী হব এটা আমার বিশ্বাস।
এ সময় তার সাথে ছিলেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহন হালদার ও বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী শহীদুল্লাহ খন্দকার, আজিজ শেখ, আওয়ামীলীগ নেতা কাঞ্চন সহ ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বিভিন্ন অঙ্গসংগেনের নেতৃবৃন্দ প্রমূখ।