ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
মালদহে কোনোদিন জিততে পারিনি, দুঃখ হয়: মমতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 February, 2021, 5:47 PM

মালদহে কোনোদিন জিততে পারিনি, দুঃখ হয়: মমতা

মালদহে কোনোদিন জিততে পারিনি, দুঃখ হয়: মমতা

মালদহে অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু একটা আসনেও আমরা পারিনি। এবার আম-আমসত্ব, দু’টোই চাই৷ বুধবার (১০ ফেব্রুয়ারি) মালদহবাসীর কাছে এই আবদারই করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পর মালদহের জনসভা করেন মমতা। ইংরেজ বাজারের ডিএসএ স্টেডিয়াম সংলগ্ন ময়দানে সভা করেন তৃণমূল নেত্রী।

সেখানে আক্ষেপের সুরে বলেন, আমি মালদহের জন্য অনেক করেছি। কিন্তু একটাও আসন পাইনি, একটা সিটে কংগ্রেস জিতেছে। একটা বিজেপি জিতেছে। এমনকি, মৌসমকেও হারিয়ে দেওয়া হয়েছে। আমি কিন্তু মৌসমকে রাজ্যসভায় করে দিয়েছি। দক্ষিণ দিনাজপুরে আমার সাংসদ নেই। আমি কিন্তু অর্পিতা ঘোষকে করে দিয়েছি। মানস ভুঁইয়াকে করে দিয়েছি।

এরপরই মমতা বলেন, মালদহে আমরা কি কিছুই পাবো না? এবার কিন্তু শূন্য হাতে ফিরে যেতে আসিনি।

গত ২০১৬ বিধানসভা নির্বাচনে রাজ্যে একমাত্র মালদহ জেলায় কোনো আসনে জেতেনি তৃণমূল। ২০১৯ লোকসভা নির্বাচনেও জেলার দু’টি আসনে হেরেছে তৃণমূল। এ নিয়ে বারবারই আক্ষেপ শোনা গিয়েছে দলনেত্রীর গলায়। উন্নয়নের কাজ করেও মালদহে কেন ভালো ফল করা যাচ্ছে না তা নিয়ে প্রকাশ্যে অভিমান জানাতেও শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।

এদিন ফের তার গলায় একই আক্ষেপ শোনা গেলো।

গত পাঁচ বছরেরও বেশি সময় মালদহে দলের পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। গত কয়েক বছরে মালদহে বিজেপির শক্তি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এবার বিধানসভায় মালদহে ত্রিমুখী লড়াই নিশ্চিত। গত লোকসভায় হারলেও লোকসভার ফলাফলের নিরিখে মালদহের রতুয়া এবং হরিশ্চন্দ্রপুর বিধানসভায় এগিয়ে তৃণমূল। এবার বিধানসভায় মালদহে ঘুরে দাঁড়াতে মরিয়া তৃণমূল শিবির। তবে তৃণমূলের বরাবরই দুশ্চিন্তা মালদহের দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব।

আগামী দিনে বাংলায় সরকার তৈরি হবে মুর্শিদাবাদ ও মালদহের মানুষের ভোটে। মঙ্গলবার বহরমপুরের সভা থেকে ঘোষণা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার মতে, এই দু’টি জেলাই আগামী নির্বাচনের সবচেয়ে বেশি ভূমিকা নেবে। সেই কারণে এই দুটি জেলায় সব আসনে জিততে চায় তৃণমূল।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status