ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিএসইসি ও ইউসিবি স্টক ব্রোকারেজ'র দুবাইয়ে রোড-শো
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 10 February, 2021, 2:53 PM

বিএসইসি ও ইউসিবি স্টক ব্রোকারেজ'র দুবাইয়ে রোড-শো

বিএসইসি ও ইউসিবি স্টক ব্রোকারেজ'র দুবাইয়ে রোড-শো

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দুবাইতে বুধবার ৯ ফেব্রুয়ারি, প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীদের (এনআরবি) জন্য এবং বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে "দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস" শীর্ষক রোড-শোয়ের আয়োজন করেছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড রোড-শো টি স্পনসর করেছে। রোড শো টি শুক্রবার (১২ ফেব্রুয়ারি ২০২১) পর্যন্ত চলবে।

রোড-শোয়ের সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াত-উল-ইসলাম। তিনি তাঁর সমাপনী বক্তব্যে ব্যাংকিং খাতে দীর্ঘকাল ধরে বিদ্যমান ম্যাচিউরিটি মিসম্যাচ সমস্যা সমাধানের জন্য দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহের জন্য পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন। তিনি বাজারের ঝুঁকিপূর্ণ প্রকৃতির উপর জোর দিয়েছেন এবং পুঁজিবাজার থেকে টেকসই রিটার্নের জন্য গবেষণা এবং পেশাদার বিনিয়োগের পদ্ধতির গুরুত্বের দিকে গুরুত্ব দিয়েছেন। তিনি বাংলাদেশের উন্নয়নে অবদানের জন্য প্রবাসী বাংলাদেশীদের (এনআরবি) ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের বর্তমান নেতৃত্বের প্রশংসা করেন এবং উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দকে  ধন্যবাদ জানান।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী, এমপি। তিনি পুঁজিবাজারের ঝুঁকিপূর্ণ প্রকৃতির বিষয়ে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন এবং যথাযথ গবেষণা ও শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগের পদ্ধতির প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি বর্তমান নেতৃত্বের প্রশংসা করেন এবং বর্তমান কমিশনকে তাদের বিভিন্ন নতুন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এবং করোনা মহামারীকালীন সময়ে প্রচুর রেমিট্যান্স দেশে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশীদের ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। তিনি বর্তমান সরকারের  পাশাপাশি নতুন কমিশনকে পুঁজিবাজারে নিয়মকানুনের কঠোর বাস্তবায়ন অর্জনে তাদের নিরলস প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আইডিএলসি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ খান। তিনি বাংলাদেশের অর্থনীতি এবং পুঁজিবাজারের একটি প্রেক্ষাপট আলোচনা করেছেন। এছাড়া, তিনি গুজব এড়াতে এবং উন্নত কর্পোরেট প্রশাসন ও মৌলিকতা সম্পন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন।

ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত পাশা একটি প্রেজেন্টশন প্রদান করেন এবং প্রবাসী বাংলাদেশী (এনআরবি) বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ পদ্ধতি এবং প্রণোদনের বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি আরো ঘোষণা করেন যে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড ১২ ফেব্রুয়ারি ২০২১ তারিখে দুবাইতে একটি ডিজিটাল বুথ খুলবে যা বিদেশী মাটিতে প্রথম ডিজিটাল বুথ হবে।   

এছাড়া, মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন প্রফেসর মোঃ মাসুদুর রহমান, পরিচালক, ডিএসই এবং জনাব মোহাম্মদ মাহতাবুর রহমান,  চেয়ারম্যান, আল হারামাইন গ্রুপ।

প্রশ্নোত্তর পর্বে প্যানেলিস্ট হিসাবে অংশগ্রহণ করেন মাহবুব উল আলম, নির্বাহী পরিচালক, বিএসইসি;  সৈয়দুর রহমান, সভাপতি, বিএমবিএ; এম শাইফুর রহমান মজুমদার, সিওও, ডিএসই; আশেকুর রহমান, এমডি মিডওয়ে সিকিওরিটিজ; খন্দকার সাফাত রেজা, সিইও ও ডিরেক্টর, লঙ্কা সিকিউরিটিজ।

বিএসইসি চেয়ারম্যান অনলাইন অ্যাকাউন্ট খোলার পোর্টালও উদ্বোধন করেন যার মাধ্যমে প্রবাসী বাংলাদেশীবৃন্দ অনলাইনে তাদের অ্যাকাউন্ট খুলতে সক্ষম হবে।

অনুষ্ঠানে কমিশনার খোন্দকার কামালুজ্জামানসহ বিএসইসির বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড পক্ষ থেকে পরিচালক আসিফুজ্জামান চৌধুরী; পরিচালক ড মোঃ জোনায়েদ শফিক; পরিচালক বশির আহমেদ; শেখ মোহাম্মদ রাশেদুল হাসান, সিইও, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড; তানজিম আলমগীর, সিইও, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ রোড-শোতে অংশ নিয়েছেন।

দুবাইয়ের বিভিন্ন সম্প্রদায়ের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও এই রোড শোতে উপস্থিত ছিলেন।

দুবাইয়ের পার্ক হায়াতের ক্রিক বলরুমে রোড-শো টি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনে দুটি পর্ব অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্বটির শিরোনাম ছিল “ইনভেস্টর সামিট (এনআরবি)ঃ বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট”। ঐ পর্বে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগগুলো সম্পর্কে প্রবাসী বাংলাদেশী বিনিয়োগকারীরা পরিচিত হয়েছেন।

অন্যান্য বিদেশী বিনিয়োগকারীদের কাছে আবেদন সৃষ্টির লক্ষ্যে বিকেলে একই ধরণের আয়োজন করা হয়। এই রোড-শো বাংলাদেশের পুঁজিবাজারে বিদেশী এবং এনআরবি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়বে বলে আশা করা হচ্ছে।

শেষ দিনে, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড বাংলাদেশের বাইরে প্রথম বিদেশি ডিজিটাল বুথ চালু করবে। বুথটি উদ্বোধন করবেন বিএসইসি চেয়ারম্যান। এই কমিশনের অন্যতম নতুন উদ্যোগ ডিজিটাল বুথ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status