ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকায় বিএনপির বিক্ষোভ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 10 February, 2021, 2:22 PM

জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকায় বিএনপির বিক্ষোভ

জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকায় বিএনপির বিক্ষোভ

জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের (জামুকা) বৈঠকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

বুধবার দুপুরে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও দলটির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, ‘সরকারের প্ররোচণায় জামুকা জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি শেখ হাসিনার আদেশেই করা হয়েছে। এ সিদ্ধান্তের মাধ্যমে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পাঁয়তারা করছে। খুব দ্রুতই এ সরকারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

তিনি বলেন, মিথ্যা বলা ও কলঙ্ক রটানোই আওয়ামী লীগের জীবিকা-উপার্জনের একমাত্র উপায়। কারণ এরা জনগণের কাছে পরিত্যাজ্য। জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়া বিএনপিসহ জাতীয়তাবাদী শক্তি রাজপথে সুনামির ন্যায় ধেয়ে এসে প্রতিরোধ করবে বলে জানান রিজভী।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, ছাত্রদলের সহসভাপতি আশরাফুল আলম লিঙ্কন প্রমুখ।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status