ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
করোনার টিকা নিলেন জেমস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 10 February, 2021, 2:23 PM

করোনার টিকা নিলেন জেমস

করোনার টিকা নিলেন জেমস

মহামারি করোনাভাইরাসের টিকা নিয়েছেন ‘নগর বাউল’খ্যাত রকস্টার জেমস। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকার প্রথম ডোজ নেন তিনি।

জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, জেমস নিজ উদ্যোগে টিকা নিয়েছেন। কোনো সংগঠন বা দলের পক্ষ থেকে না, একজন সচেতন নাগরিক হিসেবে তিনি টিকা গ্রহণ করেছেন।

তিনি বলেন, আজ দুপুর দেড়টার দিকে বিএসএমএমইউ’র স্বাস্থকর্মী সাদিয়া সুমি জেমস ভাইয়ের শরীরে টিকা পুশ করেন। টিকা গ্রহণের পর তিনি স্বাভাবিক ও সুস্থ আছেন। করোনার শুরু থেকেই তিনি সকল প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ও সতর্কতা মেনে চলছিলেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status