ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
হেলপার ছিলেন যে বাসের সেটিই হলো ঘাতক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 10 February, 2021, 1:01 PM

হেলপার ছিলেন যে বাসের সেটিই হলো ঘাতক

হেলপার ছিলেন যে বাসের সেটিই হলো ঘাতক

রাইদা পরিবহনের একটি বাসের হেলপার ছিলেন নাজমুল হোসেন (১৭)। গতকাল ওই বাসেরই চাপায় প্রাণ হারান তিনি। রাজধানীর রামপুরায় বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজন আল আমিন জানান, কিশোরগঞ্জ ইটনা উপজেলার উজারপাড় গ্রামের মো. শমসের আলীর ছেলে নাজমুল। দুই ভাই ও দুই বোনের মধ্যে দ্বিতীয় নাজমুল থাকতেন রাজধানীর সায়েদাবাদের হুজুরবাড়ির একটি বাসায়। ৫ বছরের বেশি সময় ধরে তিনি বাসে হেলপার হিসেবে কাজ করছিলেন।

প্রত্যক্ষদর্শী সিএনজি অটোরিকশাচালক মো. জলিল জানান, রামপুরা কাঁচাবাজারের পাশে একই দিকগামী হামিম পরিবহন ও রাইদা পরিবহনের মাঝ দিয়ে পার হচ্ছিলেন নাজমুল। তখন রাইদা পরিবহনের বাসটি তাকে চাপা দেয়। নাজমুল এ বাসেই ডিউটি করছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নাজমুলের লাশ মর্গে রাখা হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status