ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
জার্মানিতে তুষারপাতের মধ্যেই চলছে কৃষকদের আন্দোলন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 February, 2021, 11:53 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 10 February, 2021, 12:41 PM

জার্মানিতে তুষারপাতের মধ্যেই চলছে কৃষকদের আন্দোলন

জার্মানিতে তুষারপাতের মধ্যেই চলছে কৃষকদের আন্দোলন

জার্মানিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পঞ্চম দিনেও কমেনি শৈত্যপ্রবাহের প্রকোপ। ভারি তুষারপাতে দেশটির মহাসড়কে ৭০ কিলোমিটারজুড়ে সৃষ্টি হয়েছে যানজট। এদিকে এমন গোলযোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই কৃষির ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা।

জার্মানির মাঠ, ঘাট, সড়ক কিংবা নদী যেদিকেই চোখ যায় দেখা মেলে বরফ আর বরফ। ভারি তুষারপাতে রাজধানী বার্লিন থেকে কোলন কিংবা নেদারল্যান্ডসে যাওয়ার সবচেয়ে ব্যস্ততম মহাসড়কে আটকে আছে কয়েক হাজার যানবাহন। মহাসড়কটির ৭০কিলোমিটারজুড়ে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। পুলিশ জানায় শুধু মঙ্গলবারই নতুন করে ঘটেছে শতাধিক দুর্ঘটনা।

প্রচণ্ড ঠান্ডা ও তুষারপাতকে উপেক্ষা করে এদিনও কৃষি ও কৃষকের ন্যায্য অধিকার সুনিশ্চিত করাসহ পরিবেশ রক্ষায় কৃষিকাজে বিভিন্ন ধরনের রাসায়নিক ও কীটনাশকের ব্যবহার কমানো নিয়ে জার্মান সরকারের নতুন নীতিমালার প্রতিবাদে দেশটির বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ করেন কৃষকরা।

বিভিন্ন অঙ্গরাজ্যের মতো নতুন কৃষিনীতির বিরুদ্ধে ট্রাক্টর নিয়ে সর্বস্তরের কৃষক জড়ো হয় বার্লিনে আঙ্গেলা মার্কেলের কার্যালয় ও পার্লামেন্ট ভবনের সামনে।

আন্দোলনে আসা এক কৃষক জানান, আমরা কৃষকেরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি কারণ সরকার কৃষকদের স্বার্থবিরোধী নীতি গ্রহণ করেছে। সরকার ফসল ও ফসলের পোকামাকড় রক্ষার মিথ্যা অজুহাত দেখিয়ে কৃষকদের ঠকানোর চেষ্টা করছে। আমরা সাধারণ কৃষকরা এটা মানি না। মানতে চাই না।

আরেকজন জানান, কৃষি মন্ত্রণালয় বা রাজনীতিবিদরা কৃষির কিছুই বোঝেন না। যে কীটনাশক ব্যবহারের নিষেধাজ্ঞার কথা সরকার বলছে তাতে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হবে সাধারণ কৃষকরা। কারণ ফসল উৎপাদন কমে যাবে, শাকসবজি বিদেশ থেকেই আমদানি করতে হবে, সেই সঙ্গে বাড়বে খরচ, কষ্টে পড়বেন কৃষকরা। কৃষক হিসেবে আমার দিন চলে গেছে কিন্তু আমার পরের প্রজন্মের কী হবে, চাষাবাদকি তাহলে ছেড়ে দেব?

মঙ্গলবার সন্ধ্যায় কৃষকদের বিক্ষোভ শেষ হলেও তুষারপাত থেমে থাকেনি। জার্মানির আবহাওয়া অধিদফতরে বলছে, ভারি তুষারপাতের কারণে চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসবে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াসে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status