ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
করোনার টিকা পেলেন লক্ষ্মীপুরের ১৮ কারাবন্দী
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 10 February, 2021, 11:49 AM

করোনার টিকা পেলেন লক্ষ্মীপুরের ১৮ কারাবন্দী

করোনার টিকা পেলেন লক্ষ্মীপুরের ১৮ কারাবন্দী

লক্ষ্মীপুরে ১৮ করাবন্দীকে করোনা টিকা প্রয়োগ করা হয়েছে।গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা কারাগারে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার কারাবন্দীদের টিকা দেওয়া হয়।

জেলা সিভিল সার্জনের সহযোগিতায় একটি মেডিকেল টিম কারাগারে গিয়ে এ টিকা প্রয়োগ করেন।

কারাগার সূত্র জানায়, আইনি জটিলতা ও নিরাপত্তাজনিত কারণে বন্দীদের কারাগার হতে তাদের নিজ নিজ এলাকায় নিয়ে করোনা টিকা প্রদান করা সম্ভব হচ্ছে না। তাই তাদের জেলা কারাগারে করোনা টিকা প্রয়োগ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলা কারাগারের জেল সুপার মো. রফিকুল কাদের, চিকিৎসক ডা. মাহমুদুর রহমান, ডেপুটি জেলা সুপার তোফায়েল আহমেদ ও সদর হাসপাতালের ডা. নাহিদুল ইসলাম প্রমুখ।

জেল সুপার মো. রফিকুল কাদের জানান, কারাবন্দীদের করোনা টিকা প্রয়োগে পুরো জেলায় দৃষ্টান্ত স্থাপন করেছে। পর্যায়ক্রমে বাকি কারাবন্দীদেরও করোনা টিকার দেওয়া হবে।
 
সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status