ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতে মদের কারখানায় পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 February, 2021, 10:51 AM

ভারতে মদের কারখানায় পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা

ভারতে মদের কারখানায় পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা

ভারতের উত্তরপ্রদেশে অবৈধ মদ তৈরির কারখানায় অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক এসআই।

মঙ্গলবার রাতে রাজ্যের কাসগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কনস্টেবলের নাম দেবেন্দ্র। আর আহত পুলিশ কর্মকর্তার নাম অশোক কুমার।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মঙ্গলবার রাতে ওই মদের কারখানায় অভিযানে যায় পুলিশের একটি দল। সেই দলে ওই দুজন পুলিশ সদস্যও ছিলেন।

এ সময় পুলিশ সদস্যদের ওপর লাঠি ও অস্ত্র নিয়ে হামলা করে দুর্বৃত্তরা। বাকিরা কোনোমতে পালাতে পারলেও দেবেন্দ্র ও অশোককে আটকে রেখে মারধর করা হয়।

খবর পেয়ে সেখানে উপস্থিত হয় পুলিশের বিশাল বাহিনী। পরে ওই দুই আহত সহকর্মীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান দেবেন্দ্র।

গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অশোক। তার অবস্থা আশঙ্কাজনক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status