ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
চাঁদা না পেয়ে প্রকাশ্যে ছাত্রলীগ নেতার গুলি
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 10 February, 2021, 10:55 AM

চাঁদা না পেয়ে প্রকাশ্যে ছাত্রলীগ নেতার গুলি

চাঁদা না পেয়ে প্রকাশ্যে ছাত্রলীগ নেতার গুলি

মুন্সিগঞ্জ সদরের চরমুক্তারপুর এলাকায় ঠিকাদারের কাছে একাধিকবার চাঁদা দাবি করে না পেয়ে জেলা ছাত্রলীগ নেতা রুবেলের নেতৃত্বে প্রকাশ্যে গুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে।

ঠিকাদার নাছির মোল্লার অভিযোগ, বেশ কিছুদিন ধরে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ ও তার বাবা আওয়ামী লীগ নেতা রহিম বাদশা নাছিরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। একই দাবিতে মঙ্গলবার দুপুরে রুবেল তার সঙ্গীদের নিয়ে আবারও নাছিরের ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। এ সময় নাছির মোল্লাকে না পেয়ে চাঁদার দাবিতে অকথ্যভাষায় গালিগালাজ করে দুই রাউন্ড ফাঁকা গুলি ও ককটেল বিষ্ফোরণ করেন তারা।

খবর পেয়ে নাছির মোল্লা ঘটনাস্থলে উপস্থিত হলে তাকে দ্রুত চাঁদা না দিলে ব্যবসায়ীক কার্যক্রম বন্ধ করে দেয়া হবে বলে বলে হুমকি দিয়ে মারধর করেন তারা। পরে মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন রুবেল ও তার সঙ্গীরা। রুবেল গ্রুপ চলে গেলে বিএডিসির শ্রমিকরা বিক্ষোভ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে জানতে ছাত্রলীগ নেতা রুবেল আহমেদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status