ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
স্থলবন্দরে চালের ট্রাক নির্বিঘ্নে প্রবেশে ব্যবস্থা নেয়ার নির্দেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 9 February, 2021, 5:50 PM

স্থলবন্দরে চালের ট্রাক নির্বিঘ্নে প্রবেশে ব্যবস্থা নেয়ার নির্দেশ

স্থলবন্দরে চালের ট্রাক নির্বিঘ্নে প্রবেশে ব্যবস্থা নেয়ার নির্দেশ

দেশের স্থলবন্দর দিয়ে আমদানিকৃত চালের ট্রাক প্রবেশে অগ্রাধিকার দেয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস কক্ষে অগ্রাধিকার ভিত্তিতে চালের ট্রাক নির্বিঘ্নে বাংলাদেশে প্রবেশে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ নির্দেশ দেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে খাদ্য মন্ত্রণালয় জানায়, বৈঠককালে স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে বিজিবির মহাপরিচালককে টেলিফোনে এ বিষয়ে ভোমরা, হিলি, বুড়িমারী বাংলাবান্ধা, শেওলাসহ যেসব স্থলবন্দর দিয়ে চাল দেশে আসছে, সেসব বন্দর দিয়ে চালের ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে প্রবেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন।

এদিকে বৈঠকে দেশে চাল যাতে দ্রুত নির্বিঘ্নে প্রবেশ করতে পারে সেজন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান খাদ্যমন্ত্রী।

খাদ্যশস্যের বাজারমূল্যের ঊর্ধ্বগতির প্রবণতা রোধ, নিম্ন আয়ের জনগোষ্ঠীকে সহায়তা এবং বাজারদর স্থিতিশীল রাখতে বেসরকারি পর্যায়ে চালের আমদানি শুল্ক ৬২ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করে সরকার। এরই ধারাবাহিকতায় খাদ্য মন্ত্রণালয় গত ২৭ ডিসেম্বর বেসরকারিভাবে চাল আমদানি জন্য বৈধ আমদানিকারকদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ১০ জানুয়ারির মধ্যে খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করতে বলা হয়।

খাদ্য মন্ত্রণালয় বিভিন্ন শর্তে বেসরকারি পর্যায়ে এ পর্যন্ত সর্বমোট ৩২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানএই অনুমতির চিঠি বাণিকে ১০ লাখ ১৪ হাজার ৫০০ টন চাল আমদানির অনুমতি দিয়েছে।

সম্পাদনায়: মোহনা আজিজ    

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status