ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
‘আল-জাজিরার প্রতিবেদনে কিছু মানুষকে বোকা বানানো যায়’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 9 February, 2021, 5:39 PM

‘আল-জাজিরার প্রতিবেদনে কিছু মানুষকে বোকা বানানো যায়’

‘আল-জাজিরার প্রতিবেদনে কিছু মানুষকে বোকা বানানো যায়’

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, আল-জাজিরার প্রতিবেদন সম্পর্কে আপনারা সবাই জানেন। এই সমস্ত অপপ্রচার করে বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। কিছু সময়ের জন্য কিছু মানুষকে বোকা বানানো যায়। সবসময় মানুষকে ধোঁকা দেওয়া, বোকা বানানো যায় না।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘আল-জাজিরার অপপ্রচার: টার্গেট শেখ হাসিন ‘ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ কে এম এনামুল হক শামীম বলেন, দেশের সকল মানুষ সচেতন। বাংলাদেশের মানুষের চিন্তা-চেতনা সবটাই এখন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনার বাইরে দেশের মানুষ আর কিছুই চিন্তা করে না। দেশে আস্থার প্রতীক শেখ হাসিনা।

তিনি বলেন, আপনারা নির্বাচনের বিরুদ্ধে কথা বলেন। আপনারা আন্দোলন করতে চান। ১২ বছরে আপনারা অনেক আন্দোলনের তারিখ দিলেন। একটি দিনও আন্দোলন করতে পারেন নাই। বিএনপিকে কীভাবে রাজনৈতিক দল বলব? খালেদা জিয়া তাদের নেত্রী, জেলে ছিলেন। একদিনের জন্য আন্দোলন করতে পারেননি। তাদের নেতাকর্মীরা তাদের নেত্রীকে মুক্ত করতে পারেননি।

বিএনপির সমালোচনা করে উপমন্ত্রী বলেন, খালেদা জিয়া আজকে গুলশানের বাসায়। এটা কার দয়া? উদারতা দেখিয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status