ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
করোনায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ৩৮৭
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 9 February, 2021, 4:46 PM

করোনায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ৩৮৭

করোনায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ৩৮৭

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ প্রতি তিন ঘণ্টায় একজন করে মারা গেছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছে ৮ হাজার ২২৯ জন।

এছাড়া গত একদিনে আরো ৩৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হলেন মোট ৫ লাখ ৩৮ হাজার ৭৬৫ জন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ‌্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশের ২০৬টি ল্যাবে ১৪ হাজার ৪৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হন ৩৮৭ জন। এ পর্যন্ত ৩৭ লাখ ৭৭ হাজার ২৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ৭৬৫ জন।

এছাড়া নতুন মারা যাওয়া ৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ২২৯ জন।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে সাত জন পুরুষ আর নারী একজন। মারা যাওয়া আটজনের মধ্যে ছয়জনই চল্লিশোধ্র্ব। বাকি দুইজনের মধ্যে একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। অন্যজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬৪২ জন রোগী করোনা থেকে সুস্থ হয়েছেন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৫৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৯৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। আর এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২৬ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ; তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় গত ১৪ জানুয়ারি। এর মধ্যে গতবছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গতবছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

সম্পাদনায়: মোহনা আজিজ          
           

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status