ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
প্রথমবার বই লিখলেন তাহসান, আসছে বইমেলায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 4:00 PM

প্রথমবার বই লিখলেন তাহসান, আসছে বইমেলায়

প্রথমবার বই লিখলেন তাহসান, আসছে বইমেলায়

বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, মডেল এবং উপস্থাপক তাহসান রহমান খান। তিনি ক্যারিয়ারটা শুরু করেছিলেন গায়ক হিসেবে। এবার তিনি নতুন আরো এক পরিচয়ে হাজির হচ্ছেন। তাহসান খান এবার আত্মপ্রকাশ করছেন লেখক হিসেবে।

তিনি নিশ্চিত করেছেন, প্রথমবারের মতো বই লিখেছেন। নাম ‘অনুভূতির অভিধান’। আসছে বইমেলায় এটি অধ্যায়ন প্রকাশনী থেকে বের হবে।

তাহসান বললেন, অন্যরকম একটা অনুভূতি অবশ্যই। নিজের লেখা প্রথম লেখা বই। আবেগটা দারুণ। ২০-২৫টি গল্প নিয়ে বইটি তৈরি করা। আশা করছি পাঠক পড়ে আরাম পাবেন।

তিনি আরো বলেন, মানুষের জীবনে বেড়ে উঠার সময়ে অনেক কিছুই শেখা হয়। আমার মনে হয় আমাদের সমাজের প্রেক্ষাপটে একটা জিনিসই কম শিখছি, সেটা হচ্ছে অনুভূতি কিভাবে ধারণ করতে হয় সেটা। এটা আমরা শিখি না কারণ, স্কুল-কলেজে এটা শেখানো হয়না, পরিবারেও খুব একটা হয় না। যার কারণে টিনেজ বয়সে কিংবা তার পরবর্তী বয়সে বিভিন্ন সময়ে ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন চলে আসে। আমার এই বইটা হচ্ছে একটা ‘কনভার্সেশন স্টার্টার’; যেন কথার শুরু হয়। আমি বলবো না যে এভাবেই শুরু করতে হবে! তবে আমি আমার গল্পের মাধ্যমে বলতে চাই যে, এভাবে শুরুটা হতে পারে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status