ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
যে কাজ না করায় অক্ষয়কে ছেড়ে চলে গিয়েছিলেন প্রেমিকা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 3:54 PM

যে কাজ না করায় অক্ষয়কে ছেড়ে চলে গিয়েছিলেন প্রেমিকা!

যে কাজ না করায় অক্ষয়কে ছেড়ে চলে গিয়েছিলেন প্রেমিকা!

কিস দেননি, হাত ধরেননি, কাঁধে হাত রাখেননি- এত বেরসিক প্রেমিককে ভাল লাগেনি প্রেমিকার। ৪ বা ৫টা ডেটের পরেই বিদায় নিয়েছিলেন তিনি। এমনই লজ্জাজনক ও দুঃখজনক অভিজ্ঞতার কথা বললেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার।

কপিল শর্মার শো-তে ‘হাউসফুল ৪’ ছবির প্রচারে এসেছিলেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ ও ববি দেওল।

কপিল শর্মা অক্ষয় কুমারের জীবনের পুরনো কাসুন্দি তুলে আনলেন। প্রেমিকাদের প্রসঙ্গ তুলতেই লজ্জা পেয়ে গেলেন অক্ষয়। সেই অবস্থাতেই পুরো গল্পটি বলতে হল তাকে। আর পাশ থেকে রীতেশের দুষ্টামির কারণে আরো মজাদার হয়ে উঠেছিল পুরো বিষয়টা।

৪ থেকে ৫ বার প্রেমিকাকে নিয়ে ছবি দেখতে গিয়েছিলেন, কোনো দিন বা রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন ইত্যাদি ইত্যাদি। বড় সুন্দর কাটছিল অক্ষয়ের সময়। কিন্তু কপালের সুখ বেশি দিনের ছিল না। ব্রেকআপ করে দিলেন প্রেমিকা।

কারণ বলতে গিয়ে বারবার হেসে ফেলছিলেন সুপারস্টার। প্রেমিকা আশা করেছিলেন অক্ষয় তাকে একবার অন্তত চুমু খাবেন। তাও যদি না হয় একটি বার হাতও ধরতে পারতেন অথবা কাঁধে হাত রাখতে পারতেন। না, আনরোম্যান্টিক অক্ষয় কুমার এমনই লজ্জা পেতেন যে এসব কিছুই করেননি। ব্যাস! সম্পর্ক ছিন্ন!

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status