ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
আজ থেকে বাজারে ভিভো ওয়াই১২এস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 2:51 PM

আজ থেকে বাজারে ভিভো ওয়াই১২এস

আজ থেকে বাজারে ভিভো ওয়াই১২এস

দেশের বাজারে যাত্রা শুরু করলো বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো'র নতুন স্মার্টফোন ওয়াই১২এস। মাত্র ১২ হাজার ৯৯০ টাকা মূল্যের এই স্মার্টফোনে ভিভো যুক্ত করেছে সাইড ফিঙ্গার-প্রিন্ট প্রযুক্তি ।

সাথে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি; ফলে মাত্র একবারের চার্জেই ভিভো ওয়াই১২এস  দিয়ে ১৬ ঘন্টা পর্যন্ত মুভি স্ট্রিমিং এবং ৮ ঘন্টার ওপরে গেইম খেলা যাবে ।


বুধবার ২০ জানুয়ারি, থেকে গ্রাহকরা স্মার্টফোনটি কিনতে পারছেন ।

'ভিভো ওয়াই১২এস’ ফোনে ভিভো যুক্ত করেছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি; যা দিয়ে অন-স্ক্রিন ০.২৩ সেকেন্ডে এবং অফ -স্ক্রিন ০.৩২ সেকেন্ডে আনলক করা যাবে ।

এছাড়াও 'ভিভো ওয়াই১২এস’ ফোনে রয়েছে ৬ দশমিক ৫১ ইঞ্চির হেলো -ফুলভিউ ডিসপ্লে। স্মার্টফোনটির র‌্যাম ও রম যথাক্রমে ৩ জিবি এবং ৩২ জিবি । আর ফোনটির সামনে রয়েছে একটি ও পেছনে রয়েছে দুইটি ক্যামেরা ।

ভিভোর ব্যবস্থাপনা পরিচালক মি. ডিউক বলেন, 'ভিভো ওয়াই১২এস’ এর প্রি-বুকিং পর্বেই ব্যাপক সাড়া পেয়েছি । আজ বিক্রি শুরুর প্রথম দিনে; বাজারেও ভালো সাড়া পাবো বলে আশা করছি । ভিভো ওয়াই১২এস মূলত তাদের ফোন; স্টাইলিশ টেকনোলজির স্মার্টফোন যাদের সাধ্যের মাঝে প্রয়োজন।

'ভিভো ওয়াই১২এস’ ফানটাচ ওএস১১ দিয়ে পরিচালিত। বাংলাদেশে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ফ্যান্টম ব্ল্যাক এবং গ্লেসিয়ার ব্লু রঙে ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status