ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
আসছে শুক্রবার থেকে তীব্র শৈত্যপ্রবাহ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 2:29 PM

আসছে শুক্রবার থেকে তীব্র শৈত্যপ্রবাহ

আসছে শুক্রবার থেকে তীব্র শৈত্যপ্রবাহ

মাঘের শুরুতেই দেশে হঠাৎ করে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। বইছে মৃদু শৈত্যপ্রবাহ, আছে ঘন কুয়াশা, তার ওপর আসছে বছরের প্রথম বৃষ্টিবলয়। ফলে শীতের তীব্রতা আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী শুক্রবার থেকে ফের দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ওই শৈত্যপ্রবাহ তীব্র মাত্রায় রূপ নেওয়ারও শঙ্কা রয়েছে।


এদিকে আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। সকাল ১১টা বাজতে শুরু করলেও সূর্যের দেখা নেই। রাজধানীতে আজ দিনের তাপমাত্রা কমতে পারে।

বুধবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে।

ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ১০টা থেকে দুপুর ১২টায় দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌ-যানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status