ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
৫৬ রানে নেই ক্যারিবীয়দের ৫ উইকেট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 2:32 PM

৫৬ রানে নেই ক্যারিবীয়দের ৫ উইকেট

৫৬ রানে নেই ক্যারিবীয়দের ৫ উইকেট

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫৬ রানে ৫ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে চাপে পড়ে গেছে সফরকারী দল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ২৩ ওভারে ৫ উইকেটে ৭৬ রান। মাঠে কাইল মায়ার্স ১৪ ও রভমেন পাওয়েল ১৩ রানে অপরাজিত আছেন।

এর আগে বুধবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়। সরাসরি সম্প্রচার করছে বিটিভি, নাগরিক টিভি ও টি স্পোর্টস চ্যানেল।

এ ম্যাচ দিয়ে দীর্ঘ বিরতির পর জাতীয় দলের জার্সিতে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডে অধিনায়ক হিসেবে তামিম ইকবালের অভিষেক হলো এই ম্যাচ দিয়েই। এ ম্যাচে অভিষেক হচ্ছে তরুণ পেসার হাসান মাহমুদের। বাংলাদেশের জার্সিতে ওয়ানডে অভিষেক হওয়া ১৩৪তম খেলোয়াড় তিনি।

জৈব সুরক্ষা বলয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে থাকছে না দর্শকের উপস্থিতি। কিন্তু তা সত্ত্বেও ম্যাচটিকে ঘিরে টাইগারভক্তদের উন্মাদনায় ঘাটতি নেই।

সিরিজের দ্বিতীয় ম্যাচ একই ভেন্যুতে গড়াবে ২২ জানুয়ারি। আর তৃতীয় ও শেষটি গড়াবে ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদে চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশ ওয়ানডে একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন কুমার দাশ, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আমব্রিস (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জশুয়া দা সিলভা, চেমার হোল্ডার, আকিল হোসেইন, আলঝেরি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্টি, রভমেন পাওয়েল, রেইমন রেইফার।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status