ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
অভিনেত্রীকে ধর্ষণ হুমকির ঘটনায় মুখ খুললেন স্বামী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 12:50 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 20 January, 2021, 12:58 PM

অভিনেত্রীকে ধর্ষণ হুমকির ঘটনায় মুখ খুললেন স্বামী

অভিনেত্রীকে ধর্ষণ হুমকির ঘটনায় মুখ খুললেন স্বামী

অভিনেত্রী দেবলীনা দত্তকে ধর্ষণ ও খুনের হুমকি দেওয়ার ঘটনায় মুখ খুলেছেন তার স্বামী তথাগত মুখার্জী। জানিয়েছেন, এবার যা হবে আদালতে হবে। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।

তথাগত বলেন, গণধর্ষণের ও মাথা কেটে নেওয়ার যে হুমকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসছে তাতে আমরা অভ্যস্ত নই। এধরনের বর্বর কাজ সভ্য সমাজের কোনো মানুষ করতে পারেন বলে আমার ধারণা নেই। তাই এবার আমরা যা করব আইনি পদক্ষেপ নিয়েই করব।

নিজে নিরামিষ ভোজী হলেও গরুর মাংস রান্না করতে পারেন দেবলীনা। সম্প্রতি একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেচিলেন তিনি। তারপরই তাকে নিয়ে শুরু হয় বিতর্ক। নেটদুনিয়ায় রীতিমতো আলোড়ন শুরু হয় বিষয়টি নিয়ে। ওই মন্তব্যের প্রেক্ষিতে অভিনেত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।

এ ঘটনায় দেবলীনার পাশে দাঁড়িয়েছেন অনেকে। তার হয়ে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকির প্রতিবাদ করেছেন শ্রীলেখা মিত্র। তিনি লিখেন, ‘হিন্দু ধর্মে বুঝি নারীদের এই ভাষায় সম্মান জানায়? বাহ চোখ জুড়িয়ে গেল। এরপরও মানুষ তুমি বধির হয়ে থাকবে?’

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status