ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
৪ হাজার মানুষ রাখার মতো কোয়ারেন্টাইন সেন্টার বানাচ্ছে চীন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 9:42 PM

৪ হাজার মানুষ রাখার মতো কোয়ারেন্টাইন সেন্টার বানাচ্ছে চীন

৪ হাজার মানুষ রাখার মতো কোয়ারেন্টাইন সেন্টার বানাচ্ছে চীন

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে কোয়ারেন্টাইন সেন্টার নির্মাণ শুরু করেছে চীন। দেশটির শিনজিয়াঝুয়াং শহরে চার হাজার মানুষকে কোয়ারেন্টাইনে রাখা যাবে এমন স্থাপনা নির্মাণ চলছে বলে মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে এই সেন্টার নির্মাণ শুরু হবে। আয়তনে এটা এতোই বড় যে একটি গ্রামের সব বাসিন্দা যদি করোনায় আক্রান্ত হয় তাহলে তাদের সবাইকে এখানে রাখা যাবে। এই কোয়ারেন্টাইন সেন্টারে বাথরুম, ওয়াইফাই ও এয়ার কন্ডিশন সুবিধা রয়েছে।

গত বছরের ডিসেম্বরে করোনার প্রাদুর্ভাবের পর চীন কয়েক মাসের মধ্যেই পরিস্থিতি সামাল দিতে পেরেছিল। তবে সম্প্রতি দেশটিতে নতুন করে করোনার বিস্তার ঘটছে।

চীনা সরকারি সংবাদমাধ্যম সিসিটিভিতে প্রচারিত দৃশ্যে দেখা গেছে, কর্মীরা কেবিনের মতো অবকাঠামো বসানোর কাজ করছে। কোয়ারেন্টাইন সেন্টার এলাকায় চীনা কমিউনিস্ট পার্টির পতাকা উড়ছে। সেন্টারটিতে চার হাজারের বেশি মানুষকে একসঙ্গে রাখার মতো পর্যাপ্ত কক্ষ নির্মাণ করা হচ্ছে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status