ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
অভিনেত্রীর জিভ কেটে নেওয়ার হুমকি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 9:40 PM

অভিনেত্রীর জিভ কেটে নেওয়ার হুমকি

অভিনেত্রীর জিভ কেটে নেওয়ার হুমকি

বলিউড নির্মাতা সুভাষ কাপুর নির্মাণ করেছেন ‘ম্যাডাম চিফ মিনিস্টার’ নামে চলচ্চিত্র। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রিচা চাড্ডা।

সম্প্রতি চলচ্চিত্রটির পোস্টার মুক্তি পেয়েছে। এই পোস্টার নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এজন্য ক্ষমাও চান রিচা। কিন্তু তাতেও লাভ হয়নি। বরং এই অভিনেত্রীর জিভ কেটে নেওয়ার হুমকি দিলেন ভারতীয় ভীম সেনা প্রধান নবাব সৎপল তানওয়ার।

নবাব সৎপল তানওয়ার দীর্ঘ একটি টুইট করেছেন। এর শেষের দিকে তিনি লিখেছেন, ‘ম্যাডাম চিফ মিনিস্টার’ চলচ্চিত্রটির মুক্তি বন্ধ করুন। না হলে ‘ম্যাডাম চিফ মিনিস্টার’ (রিচা চাড্ডা) আপনার জিভ কেটে নেব, গুলি করব। থিয়েটারে আগুন জ্বলবে।

এই চলচ্চিত্র নিয়ে বিতর্কের সূত্রপাত হয় পোস্টারকে কেন্দ্র করে। পোস্টারে দেখা যায়, ছেঁড়া-ময়লা পোশাকে হাতে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছেন রিচা। আর তাতেই খেপেছেন ভীম সেনারা। তাদের বক্তব্য, এই চলচ্চিত্রে দলিত শ্রেণির উপর হওয়া চিরাচরিত নির্যাতনের গল্প দেখাবে। চলচ্চিত্রটি তাদের জন্য অনুপ্রেরণার হওয়ার কথা। কিন্তু চলচ্চিত্রটির পোস্টারে ঝাঁটা হাতে নিয়ে দাঁড়িয়ে অভিনেত্রী। এটা দেখানোর দরকার ছিল কি! এতে দলিত শ্রেণির মানুষদের অপমান করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

ভীম সেনাদের রোষনলে পড়ে অভিনেত্রী রিচা চাড্ডা ক্ষমা চেয়েছিলেন। কিন্তু পরে ব্যাপারটি আরো জটিল হয়ে যায়। জবাবে রিচা চাড্ডা বলেন, ‘আমি কাউকে ভয় পাই না।’

‘ম্যাডাম চিফ মিনিস্টার’ সিনেমায় আরো অভিনয় করেছেন, অক্ষয় ওবেরয়, মানব কৌল, সৌরভ শুক্লা, নিখিল বিজয় প্রমুখ। আগামী ২২ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status