ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
করোনায় প্রতি সপ্তাহে ১ লাখ মানুষের মৃত্যু হতে পারে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 6:55 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 20 January, 2021, 10:33 AM

করোনায় প্রতি সপ্তাহে ১ লাখ মানুষের মৃত্যু হতে পারে

করোনায় প্রতি সপ্তাহে ১ লাখ মানুষের মৃত্যু হতে পারে

শিগগিরই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতি সপ্তাহে ১ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন  বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি সেবা কার্যক্রমের প্রধান ডা. মাইক রায়ান। খবর-আনাদলু এজেন্সির।

সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ১৮ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলছে হু’র নির্বাহী বোর্ডের ১৪৮তম বৈঠক।  এ বৈঠকেই মাইক রায়ান করোনাভাইসের সংক্রমণের উদ্বেগের বিষয়টি জানিয়েছেন।  

তিনি বলেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ উর্ধ্বমুখী। গেল সপ্তাহে ৫০ লাখ মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের পাশাপাশি বিশ্বব্যাপী মৃত্যুহারও উর্ধ্বমুখী। গত সপ্তাহেই বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ হাজারেরও বেশি মানুষ। হয়তো শিগগিরই বিশ্বব্যাপী প্রতি সপ্তাহে ১ লাখ মানুষের মৃত্যু দেখতে হতে পারে আমাদের।’

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন  ৯ কোটি ৬০ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন।  আর এতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৩৩ জনের।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status