ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বিএনপির সেই তিন নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার চেয়ে বিক্ষোভ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 7:16 PM

বিএনপির সেই তিন নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার চেয়ে বিক্ষোভ

বিএনপির সেই তিন নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার চেয়ে বিক্ষোভ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি থেকে বহিষ্কার হওয়া সেই তিন নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে দলটির নেতা কর্মীরা। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে নগরীর ডিসি হিল থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বহিস্কৃত যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাছ, সদস্য অধ্যাপক শেখ মো. মহিউদ্দীন, সদস্য লেয়াকত আলী চেয়ারম্যানের বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিলে আয়োজন করা হয়। এতে জেলা আওতাভুক্ত ১৩টি সাংগঠনিক ইউনিটের প্রত্যেক উপজেলা-পৌরসভার বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বোয়ালখালী পৌরসভার মেয়র আবুল কালাম আবু, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, চন্দনাইশ পৌরসভার সাবেক সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক ছাত্রনেতা জিয়াউদ্দীন চৌধুরী আসফাক, সাবেক লোহাগাড়া বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. ছলিম উদ্দীন চৌধুরী খোকন, সাতকানিয়া পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক নবাব মিয়া, জসিম উদ্দীন, আব্দুল্লাহ, মোঃ শওকত আলম, মোক্তার সওদাগর, ইব্রাহিম চেয়ারম্যান, মোঃ আলী, সালাহ উদ্দীন চৌধুরী সোহেল, শাহনাজ পারভীন প্রমুখ।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status