ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
কণ্ঠশিল্পী সালমা এবার রিসোর্টের মালিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 January, 2021, 11:46 AM

কণ্ঠশিল্পী সালমা এবার রিসোর্টের মালিক

কণ্ঠশিল্পী সালমা এবার রিসোর্টের মালিক

কণ্ঠশিল্পী হিসেবেই পরিচিত ও জনপ্রিয় মৌসুমী আক্তার সালমা। তবে করোনাকাল শুরু হওয়ার পর সামাজিক কর্মকাণ্ডে তার ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তার প্রতিষ্ঠিত সাফিয়া ফাউন্ডেশনের হয়ে অসহায় ও দারিদ্রপীড়িত মানুষদের ত্রাণ সহায়তা দিয়েছেন।

এবার অন্য একটি কর্মকাণ্ডে ব্যস্ত হয়েছেন তিনি। নিজের অর্থায়নে একটি রিসোর্ট তৈরি করছেন ময়মনসিংহের হালুয়াঘাটে। এটির কাজ পরিদর্শন ও তদারকির জন্য সপরিবারে সেখানে অবস্থান করছেন এই কণ্ঠশিল্পী।

এ প্রসঙ্গে সালমা বলেন, অনেকদিন ধরেই এমন একটি পরিকল্পনা নিয়ে চিন্তা করেছি। অবশেষে সেটি বাস্তবায়নের কাজও শুরু করেছি। রিসোর্টটির নির্মাণ কাজ শেষ পর্যায়ে আছে। আশা করছি দ্রুতই বিনোদন পিয়াসীদের জন্য উন্মুক্ত করা যাবে রিসোর্টটি। এই কাজটির জন্য মাঝে মাঝেই এখানে আসতে হয় আমার।

অন্যদিকে সব সময়ের মতো নতুন মৌলিক গানে কণ্ঠ দিয়ে যাচ্ছেন সালমা। সীমিত আকারে স্টেজ অনুষ্ঠানেও গান গাইছেন তিনি। এছাড়া টিভির গানের অনুষ্ঠানগুলোতেও তাকে দেখা যাচ্ছে।


 সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status