ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৫ ডিআইজির বদলির আদেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 7 January, 2021, 10:32 AM

১৫ ডিআইজির বদলির আদেশ

১৫ ডিআইজির বদলির আদেশ

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পুলিশ টেলিকমের ডিআইজি মোর্শেদুল আনোয়ার খানকে ট্যুরিস্ট পুলিশে, পুলিশ অধিদপ্তরের ডিআইজি (টিআর) বশির আহম্মদকে পুলিশ টেলিকমে, ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত হাবিবুর রহমানকে সিআইডিতে, এস এম আক্তারুজ্জামানকে পুলিশ একাডেমি সারদা, আমেনা বেগম ও মো. মনিরুল ইসলামকে এসবিতে, মো. হায়দার আলী খান, মো. মাহবুবুর রহমান ভূঁইয়া ও মো. রুহুল আমিনকে পুলিশ অধিদপ্তরে, মো. আজাদ মিয়াকে এপিবিএনে, আতিকা ইসলামকে হাইওয়ে পুলিশে, বাসুদেব বণিককে পুলিশ ট্রেনিং সেন্টার, রংপুরে বদলি করা হয়েছে।

এ ছাড়া সিআইডির মো. শাহ আলমকে রেলওয়ে পুলিশে, ডিএমপির যুগ্ম কমিশনার মো. মুনিবুর রহমানকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) এবং অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামানকে এসবির ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে।   

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status