ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুবলীর কন্যা সন্তান জন্মের গুঞ্জন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 6 January, 2021, 6:34 PM

বুবলীর কন্যা সন্তান জন্মের গুঞ্জন

বুবলীর কন্যা সন্তান জন্মের গুঞ্জন

ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী কন্যা সন্তানের মা হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কয়েকদিন ধরে এটিই ‘টক অব দ্য শোবিজ’। শোবিজ সংশ্লিষ্টদের অনেকের সামাজিকমাধ্যম অ্যাকাউন্টে আকার-ইঙ্গিতে এমন লেখালেখিও করতে দেখা যাচ্ছে। বুবলীর সন্তানের বাবা শাকিব খান বলেই ইঙ্গিত করছেন তারা।

মিডিয়া পাড়ায় দীর্ঘ সময় বুবলীর অনুপস্থিতির কারণে মা হওয়ার গুঞ্জন দানা বাধে বহু আগেই। গেল বছরের সেপ্টেম্বরে এমন গুঞ্জন শোনা গিয়েছিল ঢাকাই ফিল্মপাড়ায়। তবে শুরু থেকেই মুখ বন্ধ রেখেছেন শাকিব-বুবলী।

সে সময় অবশ্য আড়ালে ছিলেন  ‍বুবলী। আমেরিকার নিউইয়র্কের লং আইল্যান্ডে ছিলেন এ নায়িকা। ২০২০ সালের নভেম্বরের শেষ দিকে দেশে ফিরেছেন। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান শবনম বুবলী।

দেশে ফিরে নতুন ফিটনেসে ছবি প্রকাশ করেন বুবলী। তার চারদিন পর দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। কেন আড়ালে ছিলেন? এ প্রশ্নের উত্তরও দেন। তবে তাতেও বিষয়টি পরিস্কার হয়নি।

যা রটে তা কিছুটা হলেও বটে। বুবলীর বেলাও নাকি তাই হয়েছে। এমনই আলাপ শোনা যাচ্ছে বিনোদন সংশ্লিষ্টদের আড্ডায়। সিনেমা সংশ্লিষ্টদের অনেকের কাছেই শোনা যাচ্ছে, কন্যা সন্তানের মা হয়েছে বুবলী। পুরানো আলোচনা নতুন করে উদয় হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।

শাকিব-বুবলীর কন্যা সন্তান হওয়া নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে চলচ্চিত্র সংশ্লিষ্টদের স্ট্যাটাস।

আকারে-ইঙ্গিতে অনেকেই বোঝাতে চেয়েছেন বুবলীর মা হওয়ার সত্যতা। তবে বুবলী যেহেতু প্রকাশ্যে এসেছেন, সময় হলেই এ ব্যাপারে সব পরিষ্কার করবেন তিনি। তার মানে বুবলীর নাটকের শেষ দৃশ্য এখনও বাকি। এখন অপেক্ষা শুধু শেষ দৃশ্য সামনে আসার, অপেক্ষা সত্য প্রকাশের।

এদিকে, মঙ্গলবার (৫ জানুয়ারি) দেশের একটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম বুবলীর কাছে জানতে চেয়েছিল, সাড়ে ৯ মাস যুক্তরাষ্ট্রে কী করে কেটেছে? উত্তরে বিষয়টি ‘ব্যক্তিগত’ বলে মন্তব্য করেন বুবলী।

আড়ালে থাকার সময়টাতে মা হয়েছেন বলে খবর ছড়ানোর বিষয়ে প্রশ্নের উত্তরে বুবলী বলেন, ‘আসলে আমার প্রেম, বিয়ে, সংসার, সন্তান নিয়ে সব সময় নানা ধরনের কথা হয়েছে। আমার কাছে মনে হয়, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা না–ই বলি। একজন মানুষের সবচেয়ে ব্যক্তিগত বিষয় যখন তিনি জানাতে চান না, বারবার জানতে চেষ্টা করাটা বিব্রতকর, অস্বস্তিকর। সন্তান, বিয়ে—একজন মেয়ের জীবনের সবচেয়ে স্পর্শকাতর অধ্যায়, তাই এই বিষয়গুলো নিয়ে কথা অত্যন্ত সম্মানের সঙ্গেই বলা উচিত।

সন্তান হওয়ার গুঞ্জনের সত্যতা জানতে দুদিন ধরে বুবলীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া দেননি তিনি। ওদিকে, একাধিকবার ফোন করেও বন্ধ পাওয়া গেছে শাকিব খানের ব্যক্তিগত মুঠোফোন নাম্বারটি।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status