ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি, মধ্যবর্তী তামাশা: কাদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 3 January, 2021, 1:16 PM

বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি, মধ্যবর্তী তামাশা: কাদের

বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি, মধ্যবর্তী তামাশা: কাদের

বিএনপি নেতারা ঘরে বসে পুলিশের গতিবিধি খেয়াল রাখে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৩ জানুয়ারি) সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি, মধ্যবর্তী এক তামাশা মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আওয়ামী লীগের মতো কোনো আন্দোলন করতে পারেনি। একটা খণ্ড মিছিলও করার সাহস দেখাতে পারে না বলেও জানান তিনি।

নতুন বছরে নির্বাচনী ইশতেহার পূরণ করা ও বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকারের এখন বড় চ্যালেঞ্জ জানিয়ে সেতুমন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বর্তমান সরকারের স্থায়িত্ব দরকার।

করোনার এই সংকটেও দেশের অর্থনীতির প্রবৃদ্ধি আশানুরূপ অবস্থায় রয়েছে এবং দেশ সফলভাবে এগিয়ে চলছে বলেও জানান ওবায়দুল কাদের।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status