ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নুসরাতের পোশাক বদলানোর ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 3 January, 2021, 10:06 AM

নুসরাতের পোশাক বদলানোর ভিডিও ভাইরাল

নুসরাতের পোশাক বদলানোর ভিডিও ভাইরাল

নুসরাত জাহান। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তো বটেই, সেই সঙ্গে তিনি একজন দক্ষ সাংসদ। তার অভিনয়ের জাদু মানুষ আগেই দেখেছে। জিৎ, দেব থেকে শুরু করে অঙ্কুশ সকলের সঙ্গেই কাজ করেছেন তিনি। টলিউডের জনপ্রিয় পরিচালকদের ছবিতে কাজ করেছেন তিনি। এখনও চুটিয়ে করছেন কাজ। সেই সঙ্গে তিনি দক্ষ হাতে সামালাচ্ছেন নিজের সাংসদ পদ। সব কাজ তিনি নিজেই দেখেন।

সোশ্যাল মিডিয়াতেও নুসরাত বেশ অ্যাক্টিভ। মাঝে মধ্যেই নানা ফটোশ্যুটের ভিডিও শেয়ার করেন। নাচের ভিডিও পোস্ট করেন। নাচের ভিডিওতে সমালোচিতও হতে হয় তাকে। তবে তিনি যে শুধু সাংসদ নন, একজন অভিনেত্রীও, তাই নাচটাও তার জীবনের একটা অংশ। নুসরাত বিয়ে করেছেন ব্যবসায়ী নিখিলকে। বিয়ে করেছেন বলে কাজ করা ছেড়ে দেননি তিনি। বরং চুটিয়ে করছেন অভিনয়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও ভাইরাল হয়। ফটোশ্যুটের জন্য পোশাক বদলাচ্ছেন তিনি। কখনও ওয়েস্টার্ন ফ্রক, আবার কখনও জিন্স বা অন্য পোশাকে দেখা গেল তাকে। প্রতিটা পোশাকের আগে তুড়ি মারছেন তিনি। বদলে যাচ্ছে ড্রেস। এই ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। অসম্ভব সুন্দর লাগছে তাকে। এই ভিডিও দেখা মাত্রই বহু মানুষ লাইক ও শেয়ার করেছেন। সকলেই প্রশংসা করেছেন তার। 




 


সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status