ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিয়ের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলে ৬৫০ ফুট নিচে প্রেমিকা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 3 January, 2021, 10:02 AM
সর্বশেষ আপডেট: Sunday, 3 January, 2021, 10:04 AM

বিয়ের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলে ৬৫০ ফুট নিচে প্রেমিকা!

বিয়ের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলে ৬৫০ ফুট নিচে প্রেমিকা!

প্রেমিক-প্রেমিকার বহু ভালোবাসার গল্প আমরা শুনেছি। কিন্তু এমন ঘটনা খুব বিরল। প্রেমিকের বিয়ের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলতেই পাহাড়ের ৬৫০ ফুট নিচে প্রেমিকা! রোমান্টিক এ ক্ষণ যেন বিপর্যয়ে রূপ নেয়। পা পিছলে ওই তরুণী ৬৫০ ফুট নিচে পড়ে যান। তাকে ধরতে গিয়ে প্রেমিকও পড়ে যান।

ঘটনাটি ঘটেছে ইউরোপের দেশ অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চল ক্যারিনথিয়ায়। এটি আল্পস পর্বতমালার পূর্বাঞ্চলে অবস্থিত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ২৬ ডিসেম্বর ফলকার্ট পর্বতের চূড়ায় ওঠেন ওই প্রেমিক–প্রেমিকা। পরদিন ৩২ বছর বয়সী প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন ২৭ বছর বয়সী প্রেমিক। তখন ওই তরুণী পাহাড়ের একেবারে ধারে দাঁড়িয়ে ছিলেন। একপর্যায়ে ওই দুর্ঘটনা ঘটে। ৬৫০ ফুট ওপর থেকে পড়ে গেলেও বরফের স্তূপ থাকায় প্রেমিকা বেঁচে যান। তবে জখম হয়েছেন তারা।

প্রেমিকার পড়ে যাওয়া দেখে প্রেমিকের স্থির না থাকারই কথা। এই ক্ষেত্রেও সেটাই হয়েছে। পড়ে যাওয়া প্রেমিকাকে ধরার চেষ্টা করেন প্রেমিক। কিন্তু তাতে লাভ হয়নি। উল্টো তিনিও পা ফসকে ৫০ ফুট নিচে গিয়ে পড়েন। একজন পথচারী সংজ্ঞাহীন অবস্থায় ওই তরুণীকে পড়ে থাকতে দেখে জরুরি সেবা বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। সেবা বিভাগের লোকজন এসে দুজনকে উদ্ধার করেন। পর্বতের খাড়া প্রান্ত থেকে প্রেমিককে উদ্ধার করতে ব্যবহার করা হয় হেলিকপ্টার।

ওই প্রেমিক–প্রেমিকাকে উদ্ধারকাজে যুক্ত থাকা একজন পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, দুজনের ভাগ্য ভালো। এখানে যদি তুষারপাত না হতো, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। দুজনকেই চিকিৎসা দেওয়া হয়েছে। তরুণের শরীরেও জখম ছিল।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status