ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেয়ার কারচুপি মামলায় ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানিকে ১৫ কোটি রূপি জরিমানা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 January, 2021, 9:14 PM

শেয়ার কারচুপি মামলায় ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানিকে ১৫ কোটি রূপি জরিমানা

শেয়ার কারচুপি মামলায় ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানিকে ১৫ কোটি রূপি জরিমানা

১৩ বছর আগে বেআইনিভাবে রিলায়েন্স পেট্রোলিয়ামের শেয়ার হাতবদলের অভিযোগে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং এর ম্যানেজিং ডিরেক্টর ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানিকে জরিমানা করেছে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI)। জরিমানার অংক যথাক্রমে ২৫ কোটি এবং ১৫ কোটি রূপি।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং মুকেশ আম্বানির পাশাপাশি জরিমানা করা হয়েছে নবি মুম্বাই এসিজেড এবং মুম্বাই এসিজেডকে। তাদের ক্ষেত্রে জরিমানার অংক যথাক্রমে ২০ কোটি এবং ১০ কোটি রূপি। ভারতের বিভিন্ন গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

রিলায়েন্সের পাশাপাশি মুকেশ আম্বানিকে শেয়ার লেনদেন সংক্রান্ত কারচুপির জন্য দায়ী করেছেন সেবি-র অ্যাড জুডিকেটিং অফিসার বি জে দিলীপ। গোটা বিষয়টির উপর ৯৫ পাতার রায় দিয়েছেন দিলীপ। যেখানে বলা হয়ঃ

সেখানে লগ্নিকারীরা জানতেন না ওই লাগাম লেনদেনের পেছনে রিলায়েন্স রয়েছে। তখন অভিযুক্তরা ১২টি সংস্থার সঙ্গে চুক্তি করে বেআইনি লেনদেনে অংশ নিয়ে মুনাফা করেছিল। যার ফলে শেয়ারের দাম এবং লগ্নিকারীদের ক্ষতি হয়েছিল।
এক্ষেত্রে যেভাবে লেনদেনে কারচুপি হয়েছে তা বাজার স্বার্থের পরিপন্থী।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status