ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছোট বোনের বিয়ে দেওয়ায় অভিমানে বড় বোনের আত্মহত্যা!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 January, 2021, 7:13 PM

ছোট বোনের বিয়ে দেওয়ায় অভিমানে বড় বোনের আত্মহত্যা!

ছোট বোনের বিয়ে দেওয়ায় অভিমানে বড় বোনের আত্মহত্যা!

পিরোজপুরের ইন্দুরকানীতে ছোট বোনকে বিয়ে দেওয়ায় অভিমানে বড় বোন আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন জানান, ওই গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের বড় মেয়ে জান্নাতি আক্তার চণ্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। জাহাঙ্গীরের ছোট মেয়ে লামিয়াও ওই স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ে। কিছুদিন আগে বিয়ের প্রস্তাব নিয়ে জান্নাতিকে দেখতে এসে ছোট বোন লামিয়াকে পছন্দ করে পাত্রপক্ষ। লামিয়াকে বিয়ে দেওয়া হলে বড় বোন জান্নাতি পরিবারের সদস্যদের ওপর অভিমান করেন। পরে আজ শুক্রবার সন্ধ্যায় বাবা-মাকে একটি চিরকুট লিখে ঘরের আঁড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। খবর পেয়ে তার লাশ উদ্ধার করেছেু পুলিশ।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, ঝুলান্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পিরোজপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status