ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ধর্মপ্রচারক শায়খ আহমাদের ৪ বছরের জেল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 January, 2021, 7:00 PM

ধর্মপ্রচারক শায়খ আহমাদের ৪ বছরের জেল

ধর্মপ্রচারক শায়খ আহমাদের ৪ বছরের জেল

প্রখ্যাত ইসলামিক স্কলার ও ধর্ম প্রচারক শায়খ আহমাদ ইউসুফ আল-আহমাদকে চার বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি আরব। দেশটির কারাবন্দীদের সঙ্গে সাক্ষাত ও বইমেলায় অংশগ্রহণের অপরাধে তাকে এ সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই ও সৌদি লিকস।

প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে শায়খ ইউসুফ আল-আহমাদকে গ্রেপ্তার করা হয়। ওই সময়ে ধর্মপ্রচারক সালমান আল-ওদাহসহ বেশ কয়েকজন বুদ্ধিজীবী, ধর্মপ্রচারককে গ্রেপ্তার করা হয়। সালমান আল-ওদাহর ছেলে আল-আহমাদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। আল-আহমাদকে কারাদণ্ডের পাশাপাশি বিদেশ ভ্রমণেও একই সময়ের নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব।

প্রিজনার্স অব কনসায়েন্স নামে এক মানবাধিকার সংগঠন জানিয়েছে, ইউসুফ আল-আহমাদের বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি বইমেলায় গিয়েছিলেন এবং কারাগারে বন্দিদের সঙ্গে দেখা করেছেন। এই সংগঠনটি সৌদি কারাবন্দীদের নিয়ে কাজ করে থাকে।

শায়খ ইউসুফ আল-আহমাদ দেশটিতে কোনো অভিযোগ ও বিনা বিচারে জেল-জুলুমের ব্যাপারে প্রতিবাদী ছিলেন। ফলে ২০১১ সালে তিনি একবার গ্রেপ্তার হয়েছিলেন।  ২০১২ সালের নভেম্বরে তৎকালীন বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ তাকে ক্ষমা করলে জেল থেকে ছাড়া পান।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status