ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬ ● ৩ কার্তিক ১৪৩৩
বছরের প্রথম দিনে বিশ্বজুড়ে কত শিশুর জন্ম হল, বাংলাদেশে কত?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 January, 2021, 1:12 PM

বছরের প্রথম দিনে বিশ্বজুড়ে কত শিশুর জন্ম হল, বাংলাদেশে কত?

বছরের প্রথম দিনে বিশ্বজুড়ে কত শিশুর জন্ম হল, বাংলাদেশে কত?

বিদায় নিল ২০২০। শুক্রবার শুরু হয়েছে নতুন বছর, ২০২১। নতুন বছরের প্রথম দিন বিশ্বজুড়ে কত শিশু জন্ম নিল?

কতজন শিশু জন্ম নিয়েছে তার সঠিক পরিসংখ্যান এখনও জানা না গেলেও কতজন জন্ম নিতে পারে তার একটি পূর্বাভাস দিয়েছিল জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনাইটেড ন্যাশন চিলড্রেনস ফান্ড (ইউনিসেফ)। সংস্থাটি জানিয়েছিল, ওই দিন  ৩ লাখ ৭১ হাজার ৫০৪ জন শিশুর জন্ম নেওয়ার কথা।
প্রতিবেদনে বলা হয়, নতুন বছরের প্রথম দিনে বিশ্বজুড়ে ৩ লাখ ৭১ হাজার ৫০৪ শিশু হওয়ার কথা। এর মধ্যে বাংলাদেশে জন্ম নেওয়ার কথা ৯ হাজার ২৩৬ জন।

ইউনিসেফের তথ্যানুযায়ী, ২০২১ সালে বিশ্বজুড়ে জন্মানোর কথা ১৪ কোটি নবজাতকের। তাদের গড় আয়ু হওয়ার কথা ৮৪ বছর।

২০২১ সালের প্রথম নবজাতক জন্মগ্রহণের কথা প্রশান্ত মহাসাগরের কোলে থাকা ফিজি দ্বীপপুঞ্জে। আর প্রথম দিনের হিসেবে শেষ শিশুটির জন্ম হওয়ার কথা মার্কিন যুক্তরাষ্ট্রে।

গোটা বিশ্বে মোট যত শিশু জন্ম নিচ্ছে, তার অর্ধেকই মাত্র ১০ দেশে। যে তালিকায় সবার উপরে রয়েছে ভারত। ইউনিসেফের তালিকা অনুযায়ী, ১ জানুয়ারি ২০২১-এ ৫৯ হাজার ৯৯৫ নবজাতক জন্ম নেওয়ার কথা ভারতে।

এরপর যথাক্রমে রয়েছে চীন (৩৫,৬১৫), নাইজেরিয়া (২১,৪৩৯), পাকিস্তান (১৪,১৬১), ইন্দোনেশিয়া (১২,৩৩৬), ইথিওপিয়া (১২,০০৬), মার্কিন যুক্তরাষ্ট্র (১০,৩১২), মিশর (৯,৪৫৫), বাংলাদেশ (৯,২৩৬) ও কঙ্গো প্রজাতন্ত্র (৮,৬৪০)।

ইউনিসেফের একজিকিউটিভ ডিরেক্টর হেনরিটা ফোরে বলেছেন, “নতুন সম্ভাবনার বিশ্বে পা রাখার সুযোগ নিয়ে পৃথিবীতে আসছে ৩.৭১ লাখ নবজাতক। মহামারীর ধাক্কা কাটিয়ে নতুন এক পৃথিবী গঠনের স্বপ্ন দেখছে গোটা বিশ্ব। সেই জায়গায় দাঁড়িয়ে ভবিষ্যতের পথপ্রদর্শক হয়ে উঠুক নববর্ষের নবজাতকরা।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status