ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬ ● ৭ কার্তিক ১৪৩৩
টেকনাফে ছাত্রলীগ নেতা খুনের ঘটনায় আটক ১
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 2 January, 2021, 10:47 AM

টেকনাফে ছাত্রলীগ নেতা খুনের ঘটনায় আটক ১

টেকনাফে ছাত্রলীগ নেতা খুনের ঘটনায় আটক ১

কক্সবাজারের টেকনাফে চিহ্নিত মাদক ও মানব পাচারকারীদের গুলিতে ছাত্রলীগ নেতা উসমান সিকদার নিহতের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সম্পন্ন হয়েছে নিহত ছাত্রলীগ নেতার জানাজা ও দাফন।

আটক মো. শাকের টেকনাফের সাবরাং ডেইল পাড়ার মো. আব্দুল্লাহ মেম্বার প্রকাশ খুলু মেম্বারের ছেলে। শুক্রবার সন্ধ্যায় সাবরাং গুচ্ছগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল আলিম জানান, শাকেরকে স্থানীয়রা আটক করে থানায় হস্তান্তর করেছে। রাতে নিহত উসমান সিকদারকে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

শুক্রবার ভোরে ফজরের নামাজে যাওয়ার সময় টেকনাফ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি উসমান সিকদারকে নিজ বাড়ির সামনে এলোপাতাড়ি গুলি করে ডেইল পাড়ার শাকের ও কাটাবনিয়ার কেফায়েত উল্লাহ। গুলির শব্দ শুনে পরিবার ও প্রতিবেশীরা এগিয়ে এসে উসমানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এরপর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status