|
চীনা স্টোর থেকে ৩৯ হাজার গেইম সরালো অ্যাপল
নতুন সময় ডেস্ক
|
|
চীনা স্টোর থেকে ৩৯ হাজার গেইম সরালো অ্যাপল এই দফায় ৩৯ হাজার গেইমসহ ৪৬ হাজারের বেশি অ্যাপ সরিয়েছে অ্যাপল। গবেষণা প্রতিষ্ঠান কিমাইয়ের দাবি, ইউবিআইসফটের অ্যাসাসিন’স ক্রিড আইডেনটিটি এবং এনবিএ ২কে২০ গেইমও আক্রান্ত হয়েছে এই পদক্ষেপের কারণে। প্রতিষ্ঠানটি আরও বলেছে, চীনা অ্যাপ স্টোরের শীর্ষস্থানীয় দেড় হাজার পেইড গেইমের মধ্যে মাত্র ৭৪টি রেহাই পেয়েছে অ্যাপলের এই ছাঁটাই থেকে। প্রাথমিকভাবে জুন মাস পর্যন্ত সরকার অনুমোদিত লাইসেন্স নাম্বার জমা দিতে গেইম প্রকাশকদেরকে সময় দিয়েছিলো অ্যাপল, যাতে বিশ্বের সবচেয়ে বড় গেইমিং বাজারটির গ্রাহকরা ইন-অ্যাপ পারচেইস চালিয়ে যেতে পারে। পরবর্তীতে সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করেছিলো অ্যাপল। চীনে লাইসেন্স বিষয়ে নীতিমালার শর্ত আগেই পূরণ করেছে গুগল প্লে স্টোর। এ বছর অ্যাপল আরও জোরালোভাবে কেনো নীতিমালায় জোর দিচ্ছে কি না তা এখনও স্পষ্ট নয়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
