ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬ ● ১৩ আশ্বিন ১৪৩৩
আমার বিরুদ্ধে গেলেও সত্য সংবাদ করবেন: বাবুনগরী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 31 December, 2020, 12:33 PM

আমার বিরুদ্ধে গেলেও সত্য সংবাদ করবেন: বাবুনগরী

আমার বিরুদ্ধে গেলেও সত্য সংবাদ করবেন: বাবুনগরী

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী বলেছেন, সাংবাদিকরা হলেন জাতির সম্পদ, দেশের যে কোনো পরিস্থিতিতে তাদের কাছ থেকে সত্য সংবাদ পাওয়ার জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করে।  তাদের সত্য সংবাদ যদি আমার বিরুদ্ধেও হয়, তাতে আমি কিছু মনে করব না। আমার বিরুদ্ধে গেলেও সত্য সংবাদ করবেন বলে জানান তিনি।

বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, সাংবাদিকরা হলেন জাতির সম্পদ, দেশের যে কোনো পরিস্থিতিতে তাদের কাছ থেকে সত্য সংবাদ পাওয়ার জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করে।  

হেফাজত আমির আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সঠিক সংবাদ পরিবেশন করা দেশপ্রেমিক সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। দেশপ্রেম ইমানের অঙ্গ, আমরা দেশকে ভালোবাসি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাও আমদের ইমানি দায়িত্ব। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকে থাকলেই আমাদের সব কিছু থাকবে।

ওই মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মুফতি আবদুল্লাহ নাজিব, ব্যবস্থাপনা সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, আমিরের ব্যক্তিগত সহকারী মাওলানা ইন'আমুল হাসান ফারুকী প্রমুখ।

পরে হেফাজত আমির আগামীকাল শুক্রবার হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে অংশগ্রহণের জন্য দেশবাসীকে আহ্বান জানান।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status